Tuesday, June 16, 2026

হাওড়া মেট্রো স্টেশনে চরম যাত্রী ভোগান্তি, ঘোষণা ছাড়াই বন্ধ গেট! 

Date:

Share post:

মঙ্গলবার দুপুরে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Metro Station) চরম দুর্ভোগের শিকার যাত্রীরা। কোনও ঘোষণা ছাড়াই প্রায় ২০ থেকে ২৫ মিনিট ধরে বন্ধ মেট্রো স্টেশনের গেট। ব্যস্ত সময়ে প্ল্যাটফর্মের বাইরে থিকথিকে ভিড় জমে যায়। হাওড়া মেট্রো স্টেশন থেকে প্ল্যাটফর্মে ঢোকার সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয়। তখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কী হয়েছে। ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। প্রায় মিনিট পঁচিশ পর ঘোষণা করা হয়, নতুন করে কেউ যেন টিকিট না কাটেন। সেক্টর ফাইভ মুখী মেট্রো চলাচলে দেরি হবে বলেও জানানো হয়।

প্রাথমিকভাবে জানা যায়, মহাকরণ স্টেশনে আগুন লাগার কারণে নাকি মেট্রো চলাচলে বিঘ্ন ঘটেছে। যদিও কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে এই নিয়ে অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।দুপুর ১২টা ৩৯ মিনিটে ঘোষণা করা হয়, একটি ট্রেন মহাকরণ ছেড়ে হাওড়া ময়দান যাচ্ছে। সেটিই ফিরে সেক্টর ফাইভের দিকে যাবে। ১২টা ৫১ মিনিটে একটি ট্রেন ঢোকে হাওড়া মেট্রো স্টেশনে। ততক্ষণে স্টেশনের ভিতরে এবং বাইরে এতটাই ভিড় জমে যায় যে ফের হাওড়া মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। তবে কী কারণে মেট্রো রেল চলাচলে সমস্যা হল তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

 

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...