Saturday, April 4, 2026

হিজাব না পরায় মহিলাকে কান ধরে ওঠবোস! বাংলাদেশে নারী সুরক্ষা প্রশ্নচিহ্নে

Date:

Share post:

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারপরেও অশান্ত ওপার বাংলা। সমাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে মিলছে তারই ইঙ্গিত। সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, এক মহিলাকে হিজাব না পরার জন‌্য কান ধরে ওঠবোস করতে বাধ‌্য করা হচ্ছে। তাকে ঘিরে দাঁড়িয়ে একদল লোক। পাশাপাশি জোর গলায় গোনা হচ্ছে তরুণীর ওঠবোসের হিসাব। থেমে গেলেই চলছে লাঠির বারি। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

ওয়াকিবহালমহলের মত, হাসিনা সরকারের ক্ষমতা হাতবদল হতেই বাংলাদেশের জামাত-ই-ইসলামি সংগঠন এখন অতি সক্রিয়। অন্যদিকে বাংলাদেশের কক্সবাজার সমুদ্রতট এলাকায় জামাতের ছাত্র শাখা ইসলামি ছাত্র শিবিরের কিছু ভিডিও সামনে এসেছে। যেখানে অন্য এক তরুণীকে হাউ-হাউ করতে কাঁদতে দেখা যাচ্ছে। তাকে ছেড়ে দেওয়ার কাতর আর্জি জানাচ্ছেন সে।তবে ছাত্র শিবির তা মানতে নারাজ। হাতে লাঠি নিয়ে মহিলাকে কান ধরে ওঠবোস করিয়ে চলেছেন তিনি। যদিও সেই ঘটনায় এক যুবককে পুলিশ আটক করেছে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের বক্তব্য, ভিডিওতে যাদের হেনস্থা হতে দেখা গিয়েছে, তারা তৃতীয় লিঙ্গের মানুষ। আর তাতেই পাল্টা প্রশ্ন উঠছে যে তৃতীয় লিঙ্গের মানুষদের নিরাপত্তা দেওয়া কী পুলিশের দায়িত্ব নয়?

ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে পরতে হচ্ছে প্রশ্নের মুখে যে বাংলাদেশের সংখ্যালঘু মানুষ, মহিলা, তৃতীয় লিঙ্গের মানুষের নিরাপত্তা কোথায়?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...