Saturday, April 4, 2026

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের শেষ বারের মতো বৈঠকে বসার ডাক মুখ্যসচিবের

Date:

Share post:

আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ফের ডাকা হল বৈঠকের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সোমবার বিকাল ৫টায় তাদের বৈঠকে বসার অনুরোধ করা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ জুনিয়র ডাক্তারদের ইমেল করেছেন।

এই নিয়ে পঞ্চম বার রাজ্য সরকারের তরফে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হল।রাজ্য সরকারের তরফে বৈঠকে বসার জন্য এটাই শেষ প্রচেষ্টা  বলেও চিঠিতে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে আজকের বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং কিছুই করা হবে না । তবে  বৈঠকের মিনিটস তৈরি করে তা ডাক্তারদের দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।<span;>ইমেলে বলা হয়েছে, গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ১০ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে। নাগরিক হিসাবে সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করা আমাদের কর্তব্য।

প্রসঙ্গত, গত শনিবার মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রস্তাবিত বৈঠকে দীর্ঘ আলোচনার পর আন্দোলনকারী ডাক্তারদের প্রতিনিধি দল ভিডিও রেকর্ডিং এবং লাইভ স্ট্রিমিং এর দাবি ছাড়াই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হয়েছিল। কিন্তু অনেকটা সময় পার হয়ে যাওয়ায় মুখ্যমন্ত্রী ও সরকারি কর্তারা সেদিন আর বৈঠকে বসতে রাজি হননি।











Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...