Wednesday, June 24, 2026

সঞ্জয়ের জামাকাপড় বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগল? জানতে চাইছে সিবিআই

Date:

Share post:

আরজি কর হাসপাতালের ঘটনার ১২ ঘণ্টার মধ্যেই প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। আর সেই সঞ্জয়ের গ্রেফতার ঘিরেই এবার একাধিক গাফিলতির অভিযোগ আনল সিবিআই।

তদন্তকারীদের বক্তব্য, ঘটনার দিন সঞ্জয় যে জামাকাপড় পরে পাশবিক ঘটনা ঘটায় এবং তার সঙ্গে যে আনুষাঙ্গিক সামগ্রী ছিল, তা বাজেয়াপ্ত করতে কেন দুদিন সময় লাগল। সিবিআইয়ের প্রশ্ন, তা বাজেয়াপ্ত করতে কেন এত সময় লাগল পুলিশের?
টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল কেন পর পর ভুল করে গেলেন, তাও খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। তাঁদের প্রশ্ন, ওসি কি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কথাতেই ওই ভুল করেছিলেন? নাকি নির্দেশ এসেছিল বাহিনীর উপরতলা থেকে।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতেও তদন্তে গাফিলতি ও তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তোলা হবে। জানানো হবে, মূলত এই অভিযোগেই শনিবার টালা থানার প্রাক্তন ওসিকে গ্রেফতার করা হয়েছে।











Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...