Friday, April 3, 2026

ফের জল ছাড়লো DVC, নতুন করে প্লাবিত বিস্তীর্ণ এলাকা!

Date:

Share post:

দুর্যোগের দক্ষিণবঙ্গে নিম্নচাপের দাপট কিছুটা কমলেও এখনো পর্যন্ত বিস্তীর্ণ এলাকা জলের তলায়। গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী সোমবার রাতেই জানিয়েছিলেন যে DVC-কে অনুরোধ করা হয়েছে আর জল না ছাড়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি উড়িয়ে মঙ্গলবার সকালে দুই জলাধার থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হল। নতুন করে প্লাবিত ঝাড়খন্ড লাগোয়া দুর্গাপুর, আসানসোল। পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুরে নতুন করে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ফোনে কথা বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছিলেন, যাতে রাজ্যকে না জানিয়ে জল না ছাড়া হয়। কিন্তু সে কথা মানলো না ডিভিসি (DVC)। তাদের যুক্তি মাইথন এবং পাঞ্চেত ব্যারেজের উপর জলের চাপ বেড়েছে। তাই জল ছাড়তে হয়েছে। এই জল দামোদর নদ হয়ে পশ্চিম বর্ধমানের দামোদর ব্যারেজে পৌঁছে সেখানকার জলের চাপ বাড়িয়ে দেয়। এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজ থেকে যদি বেশি জল ছাড়া হয় তাহলে বর্ধমান, হাওড়া, হুগলির খানাকুল, আরামবাগ সহ দামোদর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় প্লাবন আটকানো যাবে না। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি না হলেও জল নামার কোনও লক্ষণ দেখা যায়নি।


Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...