Thursday, June 25, 2026

তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC) মুখপত্র ‘জাগো বাংলা’-র সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দুশেখর রায় (Sukhendushekhar Ray)। ২০২২ থেকে এই পদে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাঁর আগে দৈনিক ‘জাগো বাংলা’-র সম্পাদক ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপরেই সম্পাদক হন সুখেন্দুশেখর।

দলীয় সূত্রে খবর, সোমবার রাতেই ‘জাগো বাংলা’র সম্পাদক পদ থেকে ইস্তফা দেন রাজ্যসভার সাংসদ। এর আগে নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) সুখেন্দুশেখর লেখেন, “আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাতা পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।”

ইস্তফাপত্র পাঠালেও তা গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। ‘জাগো বাংলা’-র পরবর্তী সম্পাদক কে হবেন- সে বিষয়ে এখনও কিছু জানায়নি রাজ্যের শাসকদল।

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...