Sunday, April 12, 2026

লিখিত নির্দেশ আসার অপেক্ষা, কার্যত আন্দোলন তোলার পথে জুনিয়র ডাক্তাররা!

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার সন্ধের বৈঠক সদর্থক। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠকের পর বাইরে এসে এমনটাই জানান আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। এরপর স্বাস্থ্যভবনের সামনে ধরনামঞ্চে এসে তাঁরা জানান, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মত মঙ্গলবার তাদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ও কলকাতা পুলিশের ডিসি নর্থ সরে যাওয়া পর্যন্ত তাঁরা কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাবেন। একই সঙ্গে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি কী হয় তার দিকেও তাকিয়ে তারা। অর্থাৎ মঙ্গলবার বিকেলে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সরে যাওয়ার পর এবং নতুন কমিশনারের দায়িত্ব নেওয়ার পর কর্মবিরতি তুলে নেবেন তারা কার্যত এটাই এদিন স্পষ্ট করে দিলেন জুনিয়র ডাক্তাররা।

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন যে সদর্থক ভূমিকা নিয়ে তাদের দাবির অধিকাংশই মেনে নিয়েছেন তাতে সন্তোষপ্রকাশ করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। একইসঙ্গে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার বিষয়েও জানান তারা। তবে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের অপসারণের বিষয়টি নিয়ে এখনও অনড় রয়েছে আন্দোলনরত ডাক্তাররা। তবে মঙ্গলবার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পালনের পর কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরবেন বলেই আশা।

আরও পড়ুন- রাজ্যে বন্যা পরিস্থিতি! ফোনে কথা হেমন্ত সোরেনের সঙ্গে, সকলকে সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...