Friday, April 3, 2026

বল হাতে দাপট সচিন পুত্রের, একাই নিলেন ৯ উইকেট

Date:

Share post:

বল হাতে দাপট ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জন তেন্ডুলকরের । একাই নিলেন ৯ উইকেট । তাঁর উইকেটের সুবাদে ইনিংস এবং ১৮৯ রানে জিতল গোয়া। গোয়ার সঙ্গে ম্যাচ ছিল কর্নাটকের। গোয়ার হয়ে কেএসসিএ ইনভিটেশনল প্রতিযোগিতায় খেলছিলেন অর্জন। কর্নাটকের বিরুদ্ধে ৯ উইকেট নিয়ে ম্যাচ জেতালেন তিনি।

অর্জুন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেন। প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন সচিন-পুত্র। ১০৩ রানে শেষ হয়ে গিয়েছিল কর্নাটক। গোয়া রান তোলে ৪১৩ । শতরান করেন অভিনব তেজরানা। মন্থন খুতকর করেন ৬৯ রান। দ্বিতীয় ইনিংসে কর্নাটকের ইনিংস শেষ হয়ে যায় ১২১ রানে। ওই ইনিংসে ৪৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন বাঁহাতি অর্জুন। তাঁর দাপটেই গোয়া ইনিংস এবং ১৮৯ রানে ম্যাচ জিতে নেয়।

প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও পর্যন্ত ১৩ ম্যাচে ২১টি উইকেট নিয়েছেন অর্জন। শুরুতে মুম্বইয়ের হয়ে খেললেও পরে গোয়ায় চলে যান অর্জুন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন। নিয়েছেন তিনটি উইকেট।

আরও পড়ুন-আইএসএল-এর শুরুতেই ধাক্কা, ম্যাচ হেরে কী বললেন সাদা-কালো কোচ?

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...