Friday, April 3, 2026

কুয়াশার অজুহাত! শীতকালে চলবে না অনেক ট্রেন, জানালো রেল

Date:

Share post:

শীতের কুয়াশা মাখা সকালে ট্রেনে চেপে দূর সফরের জন্য যদি মনোস্থির করে থাকেন, তবে আপনার পরিকল্পনায় জল ঢালতে চলেছে ভারতীয় রেল। রেল সফরে কুয়াশা সুখে ইতি টেনে এবার ঘোষণা করা হল অনেক ট্রেন বাতিলের। নজিরবিহীন এই সিদ্ধান্তে কার্যত হতবাক রেলযাত্রীরা।

সোমবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে বিবৃতি জারি করে ডিসেম্বর-জানুয়ারি মাসে ৬টি ট্রেন বাতিলের খবর জানানো হয়। তার মধ্যে আপ-ডাউনে সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস বাতিল থাকবে ২ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত। হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস আপ-ডাউনে ২ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে না। উভয় প্রান্তিক স্টেশনে ২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ থাকবে টাটানগর-অমৃতসর এক্সপ্রেসের।

সারাবছরই রেল লাইনে মেরামতি বা দুর্ঘটনার জেরে কোথাও না কোথাও ট্রেন চলাচল বন্ধই রাখে রেল কর্তৃপক্ষ। মেরামতির কাজের জন্য আগাম বন্ধ রাখার ঘোষণা নতুন নয়। তবে কুয়াশার অজুহাতে আগে থেকে ট্রেন বাতিলে ঘোষণা রেলের ব্যর্থতার ঝুলিতে নতুন সংযোজন করল। রেল ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রচার করলেও তার বাস্তবিক কার্যকারিতা মেলেনি ভারতীয় রেলে।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...