Tuesday, June 23, 2026

বারবার দলবিরোধী অবস্থান! স্বাতী মালিওয়ালকে পদত্যাগের নির্দেশ আপের

Date:

Share post:

একাধিক ইস্যুতে দল এমনকি দলের আহ্বায়কের বিরুদ্ধে গিয়েছেন। এবার দলের নতুন মুখ্যমন্ত্রীকেও কালিমালিপ্ত করতে কসুর করলেন না আপ সাংসদ স্বাতী মালিওয়াল। এবার স্বাতী সম্পর্কে কড়া অবস্থান নিতে চলেছে দল। তাঁর থেকে ইস্তফা দাবি করা হল দলের তরফে।

দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বসবেন অতিশি মারলেনা। তাঁকে এই পদে বেছে নিয়েছেন আম আদমি পার্টির বিধায়করা। অতিশি সম্পর্কেই কুমন্তব্য করার অভিযোগ উঠল আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। এহেন পরিস্থিতিতে তাঁকে সাংসদ পদ থেকে ইস্তফা দিতে বললেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

স্বাতীর দাবি, আতিশির দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার বিষয়টি দুর্ভাগ্যজনক। কারণ, তাঁর পরিবার সন্ত্রাসবাদী আফজল গুরুর ফাঁসি আটকাতে দীর্ঘদিন লড়াই করেছিলেন। তাঁর পরিবার সম্পর্কে আরও দেশ বিরোধী উদাহরণ তুলে ধরার হুমকি পর্যন্ত দেন স্বাতী।

স্বাতীর এই মন্তব্যের কড়া জবাব দেন আপ নেতা দিলীপ পান্ডে। বলেন, “আপের টিকিটে রাজ্যসভায় গিয়েছেন স্বাতী। কিন্তু বিজেপির শেখানো কথা বলছেন। একটু লজ্জা থাকলে দ্রুত তাঁর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া উচিত।” তবে দলের পক্ষ থেকে ইস্তফা দেওয়ার চিঠি পাঠানো কার্যত স্বাতীর জন্য অপমানজনক, দাবি রাজনৈতিক মহলের।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...