Sunday, April 5, 2026

লাইনে ধ্বস, ‘বাঁচতে’ গিয়ে গুরুতর আহত ক্যানিং লোকালের যাত্রীরা

Date:

Share post:

রেল দুর্ঘটনা দেশের মানুষের পিছু ছাড়ছে না। সাধারণ মানুষ প্রতিদিনের দুর্ভোগে এতটাই আতঙ্কে যার জেরে মঙ্গলবার শিয়ালদহ-ক্যানিং শাখার ট্রেনে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনাগ্রস্থ ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হলেন বহু যাত্রী।

মঙ্গলবার দুপুরে ডাউন ক্যানিং লোকাল ঘুটিয়ারি শরিফ স্টেশন পেরোনোর পরে ঘটে বিপত্তি। বেতবেড়িয়া স্টেশন ঢোকার আগে লাইনের নিচের মাটি ধ্বসে যায়। ফলে লাইন বেঁকে যায়। হঠাৎই প্রবল ঝাঁকুনি অনুভব হয়।

সেই সময় ট্রেনে কয়েক হাজার যাত্রী ছিলেন। বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় ট্রেন থেকে ঝাঁপ দিতে শুরু করেন সাধারণ যাত্রীরা। কারো মাথা ফাটে, কারো হাত-পা ভাঙে। ঘটনার আকস্মিকতায় আপ লাইনের ট্রেনও দাঁড়িয়ে পড়ে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related articles

খোয়াজা-রাজনাথ বাকযুদ্ধ: বিপদে পড়বে কলকাতা!

ভারত-পাক দ্বৈরথ নতুন কিছু নয়, কিন্তু ওয়াঘা সীমান্ত বা কাশ্মীর পেরিয়ে কি পাকিস্তানের নিশানায় এবার খাস কলকাতা? সেই...

ট্রাইবুনালে উত্তর দিতে পারল না কমিশন! প্রযুক্তির কারণে বাদ পড়া নাম তোলার নির্দেশ

প্রতিদিন যেভাবে বাংলার ন্যায্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন নির্বাচন কমিশন, তার পিছনে যে আদতে একটা...

ইরানের মাটি থেকে উদ্ধার ‘নিখোঁজ’ মার্কিন বায়ুসেনা

আমেরিকার (US Air Force) দুই যুদ্ধবিমান এফ-১৫ই এবং এ-১০ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছিল ইরান(Iran)। ঘটনার পর গ্রেফতার হয়েছিলেন...

পালা বদলের পরই সুর নরম, ভারতের সঙ্গে ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে চায় বাংলাদেশ

তারেক রহমান (Tarique Rahman) সরকারের ক্ষমতায় আসতেই সুর নরম বাংলাদেশের (Bangladesh)। ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন শীতল থাকলে ক্ষতি...