Wednesday, June 24, 2026

বিশ্বকর্মা ভাসান দিতে এসে বিপত্তি! ঠাকুর সমেত গঙ্গায় লরি

Date:

Share post:

বিশ্বকর্মা বিসর্জন দিতে এসে বিপত্তি। ঠাকুর সমেত লরি পড়লো জলে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর ঘাটে। পুলিশ সূত্রের খবর, ডোমজুড়ের জালান কমপ্লেক্সের একটি কারখানার বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে আসেন কারখানার বেশ কয়েকজন শ্রমিক। দুপুর তিনটে নাগাদ লরিতে চাপিয়ে ঠাকুর আনা হয় শিবপুর ঘাটে। তখন গঙ্গায় জোয়ারের টান থাকায় জলস্তর অনেকটাই বেশি ছিল। ঠাকুর নামানোর সময় ভারসাম্য হারিয়ে লরিটি হঠাৎ পিছনের দিকে গড়িয়ে সোজা গঙ্গায় নেমে যায়। ওইসময় লরিতে ২১-২২ জন শ্রমিক ছিলেন। আচমকা এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে লরি থেকে নিচে ঝাঁপ মারেন শ্রমিকরা।

তবে এই ঘটনায় কেউ আহত না হলেও গঙ্গার-ঘাটে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসে শিবপুর থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। গঙ্গা থেকে লরিটি তোলার চেষ্টা চালানো হলেও সন্ধ্যা পর্যন্ত লরিটিকে তোলা সম্ভব হয়নি।

আরও পড়ুন- ‘তিলোত্তমার জন্য স্বচ্ছ বিচারে ফেরা যাক’, ডাক প্রেসিডেন্সি শিক্ষা সমাজের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...