Monday, April 6, 2026

বন্যা পরিস্থিতিতে সকলের সুস্থতা কামনা, কামারপুকুরে প্রার্থনা মমতার

Date:

Share post:

ভয়াবহ বন্যার শিকার দক্ষিণবঙ্গের বিরাট অংশ। প্রতিনিয়ত জল বাড়ছে, ভাঙছে একের পর এক নদীর বাঁধ। এই পরিস্থিতিতে নিজে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে হাওড়া থেকে পশ্চিম মেদিনীপুরে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ম্যান মেড’ (man made) বন্যার শিকার মানুষের মধ্যে গিয়ে তাঁদের সমস্যার কথাও শুনলেন তিনি। এই পরিস্থিতিতে মানুষকে এই পরিস্থিতিতে সুস্থ রাখতে কামারপুকুরে (Kamarpukur) রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়িতেও গিয়ে প্রার্থনা জানালেন তিনি।

হুগলির পুরশুড়া, আরামবাগ এলাকা ঘুরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। পথে কামারপুকুরেও পরিদর্শনেও যান তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন, “আজ কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি পরিদর্শনে গিয়েছিলাম। বাংলার ভূমি ধন্য, তেজস্বী মহাপুরুষদের আবির্ভাবে। তাঁর মতো জ্যোতির্ময়ের আশীর্বাদ মাথায় নিয়েই আমরা মানুষের পাশে থেকে আমৃত্যু কাজ করে যাব।

পাশাপাশি, কামারপুকুর (Kamarpukur) রামকৃষ্ণ মঠ ও মিশনের গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলাপচারিতা হয়েছে। মানুষের কষ্ট আমাকে বড় পীড়া দেয়। আজ শ্রী শ্রী ঠাকুরের চরণে মা-মাটি-মানুষের মঙ্গলার্থে প্রার্থনা জানিয়ে এলাম। সকলে যেন ভালো থাকে এবং সুস্থ থাকে।”

 

বন্যা পরিস্থিতিতে রামকৃষ্ণ মিশন বরাবর সাধারণ মানুষের পাশে থেকে ত্রাণ ও উদ্ধার কাজে হাত লাগায়। বর্তমান পরিস্থিতিতেও কামারপুকুরের মঠ ও মিশনের মহারাজদের সঙ্গে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন পরে কামারপুকুরে মুখ্যমন্ত্রীকে পেয়ে স্থানীয় মানুষও আপ্লুত হয়ে পড়েন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...