Wednesday, June 24, 2026

বন্যা পরিদর্শনে স্পিডবোট উল্টে বিপত্তি! জেলাশাসক,দুই সাংসদ কুয়ে নদীতে

Date:

Share post:

বীরভূমের লাভপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিপদের মুখে জেলাশাসক সহ দুই সাংসদ ও এক বিধায়ক। মাঝনদীতে স্পিডবোট উল্টে জলে পড়ে যান ১৩ জন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগালে দ্রুত উদ্ধার পান আধিকারিক সহ জলপ্রতিনিধিরা। ঘটনায় কোনও বড় বিপদ না হলেও পুরোপুরি ভিজে যান তাঁরা।

বন্যা পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের ১০ জেলা বিপর্যস্ত। মুখ্যমন্ত্রীর নির্দেশে এলাকা পরিদর্শনে ব্যস্ত জেলাশাসক সহ তৃণমূলের নেতারা। বীরভূমের লাভপুর প্রথম থেকেই জলমগ্ন। বুধবার দুপুরে কুয়েনদীর জলে প্লাবিত এলাকা পরিদর্শনে যান জেলাশাসক বিধান রায়, সাংসদ অসিত মাল, সাংসদ সামিরুল ইসলাম, বিধায়ক অভিজিৎ সিনহা সহ আধিকারিকরা। স্পিডবোটে নদীপথে বেশ কিছুদূর যাওয়ার পরেই উল্টে যায় নৌকা।

বিধায়ক অভিজিৎ সিনহার দাবি নদীর মাঝে একটি ঘূর্ণিতে গাছে বেঁধে গিয়ে উল্টে যায় বোট। ১৩ জন জলে পড়ে যান। সাংসদ সামিরুল অসিত মাল ও জেলাশাসককে তুলে ধরার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত জলে নেমে উদ্ধারকাজে হাত লাগালে বড়সড় দুর্ঘটনা এড়ানো যায়।

যদিও প্রশাসনের একাংশের দাবি প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই পরিদর্শনে যান আধিকারিকরা। অতিরিক্ত স্পিডবোট সঙ্গে রাখা হয়নি। আধিকারিকদের বোটে ক্ষমতার তুলনায় বেশি লোক উঠেছিলেন।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...