Saturday, April 4, 2026

স্বস্তিতে ইস্টবেঙ্গল, এনওসি পেলেন আনোয়ার

Date:

Share post:

স্বস্তি পেল ইস্টবেঙ্গল এফসি। স্বস্তি পেলেন আনোয়ার আলি। ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি অন্তর্বর্তী রায়ে আনোয়ার আলিকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিল। ছাড়পত্র পেয়ে যাওয়ায় শুনানি শেষ না হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলের হয়ে খেলতে আর কোনও বাধা রইল না আনোয়ারের। পিএসসি-র পরবর্তী শুনানি ৩০ সেপ্টেম্বর।

বৃহস্পতিবার পিএসসি জানায়, রায় মেনে ফেডারেশনের সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে (সিআরএস) আনোয়ারের সইয়ের বিষয়টি আপডেট করার জন্য। এনওসি-র ভিত্তিতেই সিআরএসে আনোয়ার হবেন ইস্টবেঙ্গলের ফুটবলার। পিএসসি-র ছাড়পত্র পাওয়ার পরই রবিবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন আনোয়ার। ভারতীয় ডিফেন্ডার দলের সঙ্গেই শুক্রবার কোচি যাচ্ছেন। সিআরএস সম্পূর্ণ হলে এবং কোচ কার্লোস কুয়াদ্রাত চাইলে কেরলের বিরুদ্ধেই লাল-হলুদ জার্সিতে অভিষেক হবে আনোয়ারের। বৃহস্পতিবারও দলের সঙ্গে চুটিয়ে অনুশীলন করেছেন ভারতীয় ডিফেন্ডার।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অযথা রক্ষণাত্মক ফুটবলের মাশুল গুণতে হয়েছে দলকে। আইএসএলে ইস্টবেঙ্গলের দ্বিতীয় ম্যাচও ঘরের বাইরে। শনিবার কোচিতে প্রস্তুতি সেরে রবিবার ম্যাচ খেলবে দল।কলকাতায় গত দু’দিনের অনুশীলনে রক্ষণে ফাঁকফোকর ঢাকার চেষ্টা করেছেন ইস্টবেঙ্গল কোচ। রক্ষণ নিয়ে অস্বস্তি বাড়িয়েছে লালচুংনুঙ্গার কার্ড সমস্যা। তাঁকে কেরলের বিরুদ্ধে পাবে না ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- অশ্বিন-জাদেজার খেলায় মুগ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...