Friday, May 15, 2026

ফের বিপাকে বিজেপি তারকা সাংসদ! ‘এমার্জেন্সি’ নিয়ে আইনি জটিলতায় কঙ্গনা

Date:

Share post:

ফের বিপাকে বিজেপি তারকা সাংসদ কঙ্গনা রানাউতের ‘এমার্জেন্সি’। সিনেমাটি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এমনই অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। ইতিমধ্যে চণ্ডীগড়ের জেলা আদালত থেকে নোটিশ পাঠানো হয়েছে কঙ্গনাকে। সূত্রের খবর, আইনজীবী তথা ডিস্ট্রিক বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রসিডেন্ট রবিন্দর সিং বাসসির অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ পাঠানো হয়েছে।

রবিন্দরের অভিযোগ, কঙ্গনার ‘এমার্জেন্সি’ ছবি শিখ সম্প্রদায়ের জন্য অপমানজনক। এই সিনেমাতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভুল তথ্য তুলে ধরা হয়েছে। যেমন সিনেমার ট্রেলারে দেখানো হয়েছিল যে শ্রী আকালের বর্তমান জথেদার। তকথ সাহেবের পৃথক রাজ্যের দাবি। এই সমস্ত তথ্য ভুল। যা শিখ সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে। এর ভিত্তিতেই তিনি মামলা নথিভূক্ত করার আর্জি জানিয়েছেন।আর তাই কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী ৫ ডিসেম্বর এই বিষয় নিয়ে ফের আলোচনা কথা জানিয়েছে আদালত। এমন পরিস্থিতিতে অভিনেত্রীর ছবির মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও CBFC-র তরফ থেকেও ছবির শংসাপত্র দেওয়া হয়নি।

সিনেমায় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রাজনৈতিক জীবন তুলে ধরা হয়েছে। যেখানে কঙ্গনা রানাউত প্রধান মন্ত্রীর ইন্দিরার ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও শ্রেয়স, অনুপম খেরের মত দাপুটে অভিনেতা অভিনয় করেছেন এমার্জেন্সি সিনেমায়। যদিও মুক্তি নিয়ে জটিলতা চলছেই। সিনেমাটি এর আগে ৬ সেপ্টম্বর মুক্তির কথা ছিল।

আরও পড়ুন- অডিও-কাণ্ডে হাইকোর্টে জামিন বাম যুবনেতা কলতান দাশগুপ্তর, মিলল রক্ষাকবচও

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...