Wednesday, June 24, 2026

অডিও-কাণ্ডে হাইকোর্টে জামিন বাম যুবনেতা কলতান দাশগুপ্তর, মিলল রক্ষাকবচও

Date:

Share post:

সিপিএম যুবনেতা কলতান দাশগুপ্তকে শেষ পর্যন্ত ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। অডিও-কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছিল।তার ৫ দিন পর হাইকোর্টে জামিন মঞ্জুর হল। একই সঙ্গে তাকে রক্ষাকবচও দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের রায় অনুযায়ী, আদালতের অনুমতি ছাড়া এই মামলায় তাকে গ্রেফতার করা যাবে না। শুধু তাই নয়, আদালতের অনুমতি ছাড়া তার বিরুদ্ধে পুলিশ কোনও তদন্তও চালাতে পারবে না।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের একক বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারির পর কলতানের বয়ান রেকর্ড করেছে পুলিশ। তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। আপাতত এই মামলায় আদালতের অনুমতি ছাড়া কলতানের বিরুদ্ধে পুলিশের তদন্ত করারও প্রয়োজনীয়তা নেই।

এদিন কলতানের আইনজীবী আদালতে জানান, কলতান নিজে ফোন  করেননি। একটি অচেনা নম্বর থেকে তার  কাছে ফোন  আসে। এক্ষেত্রে জামিন অযোগ্য ধারার কোনও প্রশ্নই ওঠে না। অথচ যে ফোন করল তাকে জামিনযোগ্য ধারা  দেওয়া হল’। এরপরই বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান, এধরনের বৈষম্য কেন হল? আপনি অভিযোগ করেছেন সন্ত্রাসবাদী হামলা হতে পারে। এফআইআর-এর ক্ষেত্রে এ ধরনের অভিযোগ কেন? একজনের ক্ষেত্রে জামিনযোগ্য আর অন্যজনের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা কেন হবে?’

বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ আরও জানতে চান, কথোপকথনে আর যাদের নাম এসেছে তাদের গ্রেফতার করা হয়েছে কি? ভয়েস রেকর্ড কি টেস্ট করেছে পুলিশ? না হলে কীসের ভিত্তিতে গ্রেফতার? এই মামলায় চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে।পাল্টা হিসেবে কলতান দাশগুপ্তও চার সপ্তাহের মধ্যে নিজের হলফনামা জমা দিতে পারবেন।আদালত পরবর্তী শুনানির দিন ১৮ নভেম্বর তারিখ ধার্য করেছে। কলতানের সমর্থকরা আদালতের বাইরে এই রায়কে স্বাগত জানিয়েছেন।









 

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...