Wednesday, June 24, 2026

বানভাসি এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী, কালীঘাটের বাড়ি ভাসল জলে

Date:

Share post:

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যখন হাঁটু জলে নেমে ঘুরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তখন আদিগঙ্গার জোয়ারে কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকল জল। পূর্ণিমার ভরা কোটালে টইটুম্বর আদি গঙ্গা। সেই জল ঢুকে গিয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতেও। আদিগঙ্গার পাশে বাড়ি হওয়ার ফলে এর আগেও এমন পরিস্থিতিতে পড়েছেন- জানান মমতা।বুধবারের পর বৃহস্পতিবারও বন্যা পরিস্থিতি দেখতে দক্ষিণের জেলায় ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন প্রথমে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পরিদর্শন করেন। পরে যান হাওড়ার উদয়নারায়ণপুরে। সেখানে হাঁটু জলে দাঁড়িয়েই মমতা জানান, তাঁর বাড়ি থেকে ফোন এসেছে। বলেন, “আমার কাছে এখুনি ফোন এল, আমরা যেখানে থাকি, ওতো উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গা, তাও লাস্ট সিঁড়ি পর্যন্ত জল চলে এসেছে। আমি ফোন করে বললাম লতাকে। লতা অভিষেকের মা, আমার সঙ্গেই থাকে। বললাম শিগগিরি পাশে সরে যা।”কালীঘাটের (Kalighat) বাড়ির সামনে পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সমস্ত গলিটলি সব জলে ডুবে গিয়েছে। এতো জল। এটা এখন চলবে দু-একটা দিন। কালকে পূর্ণিমার কোটালও গিয়েছে। তারপর যদি রোদ থাকবে, তিন চার দিন সময় লাগবে।” রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও অত্যন্ত সাধারণ টালির চালের বাড়িতে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী থেকে শুরু করেন সব বিষয়ে রাজ্যের বিরুদ্ধাচারণ করা প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়- মমতার অতি সরল জীবনযাপন দেখে বিষ্ময় প্রকাশ করেছেন। জোয়ারের জল ঢুকে পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে।

অন্যদিকে বাংলার বন্যা পরিস্থিতির জন্য় DVC-কে দায়ী করেছেন মমতা। বলেন, “সমস্ত বিভাগকে নিয়ে একটা বৈঠক করব। এবার ডিভিসির জল ছাড়ার কোনও হিসেব নেই। আমাদের জানাচ্ছে না”









Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...