Thursday, June 25, 2026

খুলে নেওয়া হচ্ছে প্যান্ডেল, ফেরৎ যাচ্ছে ফ্যান! নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর পাল্টাচ্ছে ধরনা মঞ্চের ছবি

Date:

Share post:

শেষ হল নবান্নে মুখ্যসচিব ও জুনিয়র ডাক্তারদের বৈঠক। বুধবার সন্ধে ৭ টার পর থেকে শুরু হয় বৈঠক। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই বৈঠক। চলছে কার্যবিবরণী লেখার কাজ। এদিকে তখন সল্টলেকের ধরনা মঞ্চের ছবিটা পাল্টাতে শুরু করেছে। আসতে আসতে ফাঁকা হচ্ছে মঞ্চ। খোলা হচ্ছে বাঁশ-প্যান্ডেল। গাড়িতে করে ফেরৎ যাচ্ছে ফ্যানও তবে ধরনা এখনই শেষ হবে কি না, সেই বিষয়ে কিছু জানানো হয়নি জুনিয়র ডাক্তারদের তরফে। সূত্রের খবর, মুখ্যসচিবের সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে এদিন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসমস্ত দাবী জুনিয়র ডাক্তারদের পক্ষে রাখা হয়েছিল তার প্রায় সবকটিই মেনে নিয়েছে রাজ্য সরকার। এরপর বুধবার তাঁদের চতুর্থ ও পঞ্চম দফার দাবি পূরণের জন্যই মুখ্যসচিবের সঙ্গে এদিন বৈঠকে বসতে চেয়েছিলেন চিকিৎসকেরা। তাঁদের দাবি ছিল, মেডিক্যাল কলেজগুলিতে ছাত্র সংসদ নির্বাচনে নির্দেশিকা জারি করতে হবে। সেই প্রস্তুতি অবিলম্বে শুরু হবে বলেই জানা যাচ্ছে। এছাড়া রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন গঠনেও নির্বাচনের প্রতিশ্রুতি মিলেছে বলেই সূত্রের খবর। ফলে বৈঠক যে ইতিবাচক হয়েছে, সে কথা বলাই যায়।

নবান্ন সূত্রে খবর, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রত্যেকটি দাবিই অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিচার করা হয়েছে। তবে জুনিয়র ডাক্তারদের আগামী কর্মসূচি অর্থাৎ কর্মবিরতি চলবে কিনা সেটা নবান্ন থেকে বেরিয়ে ফের জিবি মিটিংয়ের পর জানাবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন- নবান্নে শেষ মুখ্যসচিব-জুনিয়র ডাক্তারদের বৈঠক, কবে উঠছে কর্মবিরতি?

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...