Friday, March 20, 2026

R G Kar-কাণ্ডে CBI-এর নজরে সল্টলেকের গেস্টহাউজ, রেজিস্টার নিয়ে CGO-তে হোটেলকর্মী

Date:

Share post:

আর জি কর কাণ্ডে এবার সিবিআইয়ের নজরে সল্টলেকের হোটেল। বৃস্পতিবার সেই হোটেলের এক কর্মীকে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে। হোটেলের ভিজিটরস রেজিস্টার নিয়ে সেই কর্মী যান সিবিআই দফতরে। তার সঙ্গে হোটেলের CCTV ফুটেজ খতিয়ে দেখবে CBI। সল্টলেকের ২ নম্বর ব্লকে সেই হোটেলে ৯ অগস্ট উঠেছিলেন আশিসকুমার পাণ্ডে (Ashis Kumar Pandey) নামে এক ব্যক্তি। পরের দিন ১০ তারিখ হোটেল ছেড়ে দেন তিনি।

আরজি কর ঘটনার তদন্তে নেমে সিবিআই বেশ কয়েকটি ফোন বাজেয়াপ্ত করেছিল। তার মধ্যে একটি ফোন মারফত ৯ অগাস্ট রাতে সল্টলেকের অনলাইন অ্যাপে গেস্টহাউজে ঘর ভাড়া নেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই সিবিআই আধিকারিকরা সল্টলেকের গেস্টহাউজের কর্মীকে তলব করেছেন বলে জানা গিয়েছে।

তদন্তের অগ্রগতির জন্য আরজি করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়ের কল রেকর্ডস নিয়ে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে সুদীপ্ত রায়ের কল রেকর্ডসের ভিত্তিতেই ক্যালকাটা হার্ট রিসার্চ ক্লিনিকেরও এক চিকিৎসককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কল ডিটেইলস ধরেই প্রকাশ্যে আসে আশিস পাণ্ডের নাম। যদিও সুদীপ্ত রায় মন্তব্য করেন, টিএমসিপি ইউনিটের সভাপতি আশিস পাণ্ডেকে ঘটনার পর তিনি যেতে বলেছিলেন।

আরও পড়ুন- মুর্শিদাবাদের বরানগরকে ‘সেরা পর্যটন গ্রাম’-এর স্বীকৃতি পর্যটন মন্ত্রকের: আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর


Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...