Tuesday, June 23, 2026

টাকী বয়েজ স্কুলে সীতারাম ইয়েচুরির স্মরণসভায় স্মৃতিমেদুর কুণাল

Date:

Share post:

টাকী বয়েজ স্কুলে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দের কৃতজ্ঞতাস্বরূপ প্রয়াত সীতারাম ইয়েচুরির শোকসভা অনুষ্ঠিত হল।তাকে স্মরণ করে রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, সাংসদ তহবিলের টাকায় এই স্কুল বাড়িটা করতে আমাদের অনেক সাহায্য করেছিলেন প্রয়াত সিপিএম নেতা। আমরা সাংসদদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছিলাম। সেই সময় আমাদের সেই আবেদনে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন সিপিএম সাংসদ সীতারাম ইয়েচুরি। তিনি ৩০ লক্ষ টাকা দিয়েছিলেন। আর এক প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য প্রথম দফায় ২০ লক্ষ টাকা এবং পরে আরও  টাকা দেন। প্রাক্তন ছাত্র হিসেবে আমারও একটা টান ছিল। আমিও সাংসদ তহবিল থেকে ১ কোটি ৫৩ লক্ষ টাকা বরাদ্দ করি। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা মল্লিক বসাক, প্রদীপ ভট্টাচার্য, সীমা দত্ত, অয়ন চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক অমিত গঙ্গোপাধ্যায়, অনিরুদ্ধ রায়-সহ অন্যান্য শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা।

এদিন কুণাল বলেন, যে তিনজন এই ভবন নির্মাণে টাকা বরাদ্দ করেছিলেন, তারা প্রত্যেকেই আলাদা আলাদা দল করেন। কিন্তু তাদের অর্থ সাহায্যে এই ভবনটি নির্মিত হয়েছে। তাই সীতারাম ইয়েচুরি যেদিন মারা যান, সেদিনই আমরা সিদ্ধান্ত নিই তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি স্মরণসভা করব।কুণাল এদিন স্মরণ করেন, ইয়েচুরি অত্যন্ত ভালো একজন বক্তা ছিলেন। পার্লামেন্টে তার বক্তব্য শোনার জন্য সবাই মুখিয়ে থাকত। যে কোনও বিষয়ে তার জ্ঞান ছিল অগাধ। স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে নিয়মিত সঠিক সময়ে হাজির হতেন তিনি।









 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...