Saturday, April 4, 2026

কর্মবিরতি উঠছে না, নবান্নে বৈঠক শেষে জানালেন জুনিয়র ডাক্তাররা

Date:

Share post:

কাজ হল না বৈঠকে। কর্মবিরতিতে অনড়ই রইলেন ডাক্তারেরা। মুখ্যসচিবের সঙ্গে নবান্নে বুধবার প্রায় ৬ ঘন্টার বৈঠকের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিলেন যে আন্দোলন এখনই উঠছে না। তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। যেভাবে কর্মবিরতি চলছিল সেভাবেই চলবে বলে জানালেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসমস্ত দাবী জুনিয়র ডাক্তারদের পক্ষে রাখা হয়েছিল তার প্রায় সবকটিই মেনে নিয়েছে রাজ্য সরকার। এরপর বুধবার হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতকরণ থেকে থ্রেট কালচার বন্ধ করা, টাস্ক ফোর্স গঠনের নোটিশ জারি থেকে গণতান্ত্রিকভাবে ছাত্র সংগঠনের প্রতিনিধি নির্বাচন-সহ একাধিক দাবি দাবি পূরণের জন্যই মুখ্যসচিবের সঙ্গে এদিন বৈঠকে বসতে চেয়েছিলেন চিকিৎসকেরা। সেইমতো বুধবার নবান্নের সভাঘরে বৈঠক শুরু হয় সন্ধে সাড়ে সাতটায়। হাজির ছিলেন মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজি। প্রায় ৬ ঘন্টা ধরে চলে বৈঠক। আন্দোলরত ডাক্তারদের প্রতিটি দাবি সহানুভূতির সঙ্গে আলোচনা করেন মুখ্যসচিব। নবান্ন সূত্রে জানা যায়,  চিকিৎসা পরিষেবার উন্নতির পাশাপাশি নিরাপত্তা দেওয়া, এবং প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধের দাবিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সহমত হয়েছে রাজ্য। তবে এই দাবিগুলো কার্যকর করতে কিছুটা সময় চেয়েছে রাজ্য। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের সমস্ত দাবিগুলিকে খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলেছেন মুখ্যসচিব।

তবে লিখিত প্রতিশ্রুতির না পাওয়ার কথা জানিয়ে নিজেদের কর্মবিরতিতে অনড় থাকলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। অর্থাৎ রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ফের কবে পূর্ণভাবে সচল হবে তা নিয়ে সংশয় থেকেই গেল। একপ্রকার নয়া শর্ত দিয়েই ফের কাজে ফেরার অনীহা দেখালেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যে বন্যা পরিস্থিতি। একদিকে প্লাবিত রাজ্যের একাধিক জেলা। মুখ্যমন্ত্রী নিজে সরজমিনে নেমে এই অবস্থার মোকাবিলা করছেন, অন্যদিকে বন্যায় বহু মানুষ ঘরছাড়া, বাড়ছে সেখানে রোগের আশঙ্কা। সেই অবস্থায় কাজে না ফিরে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ডাক দিল জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন- খুলে নেওয়া হচ্ছে প্যান্ডেল, ফেরৎ যাচ্ছে ফ্যান! নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর পাল্টাচ্ছে ধরনা মঞ্চের ছবি

 

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...