Tuesday, June 23, 2026

বৃষ্টি কমতেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ

Date:

Share post:

নিম্নচাপ সরে গিয়ে আপাতত পরিষ্কার আকাশ। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিপাতের (No heavy rain alert) সম্ভাবনা নেই। কিন্তু মেঘলা আকাশ ভ্যানিশ হতেই চড়া রোদে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গে (South Bengal)। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। মহানগরীতে মূলত পরিষ্কার আকাশ থাকবে, তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে দিনভর। শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২৬ থেকে ৩৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...