Saturday, April 4, 2026

নার্কো-পলিগ্রাফেই আটকে CBI! সন্দীপ অভিজিতের পরীক্ষার আবেদন

Date:

Share post:

আর জি কর ধর্ষণ-খুনের মামলা ক্রমশ জটিল করছে সিবিআই (CBI)। সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করলেও তদন্ত নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি শাসিত রাজ্যে নিয়ে গিয়ে সন্দীপ ঘোষের নার্কো টেস্টের (Narco test) আবেদন জানালো সিবিআই।

শুক্রবার আদালতে পেশ করা হয় সন্দীপ ও অভিজিৎকে। সিবিআই সেখানেই গুজরাটে (Gujarat) নিয়ে গিয়ে সন্দীপের নার্কো টেস্টের আবেদন করা হয়। সেই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্টের (polygraph test) আবেদনও করা হয়।

ইতিমধ্যে ৯ জনের পলিগ্রাফ টেস্ট করেছে সিবিআই। সন্দীপ ও অভিজিতের ফোনালাপের সূত্র ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আধিকারিকদের দাবি সহযোগিতা করছে না সন্দীপ। তাই নার্কো টেস্টের দাবি জানায় সিবিআই (CBI)।

ঘটনার দিন চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছিল। কল ডিটেলসে তা দেখা গিয়েছে। বেশ কয়েকটি ‘সন্দেহজনক’ মোবাইল নম্বরেও তাঁরা বার বার ফোন করে কথা বলেন। সে বিষয়ে আরও জেরা এবং অনুসন্ধান প্রয়োজন বলে দাবি করে সিবিআই। তাই পলিগ্রাফ টেস্টের দাবি জানানো হয় অভিজিতের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...