Tuesday, March 24, 2026

ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট, দ্বিতীয় দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতিয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ৩ উইকেট হারিয়ে ৮১ । ৩০৮ রানে এগিয়ে রোহিত শর্মার দল। দ্বিতীয় দিন সকালে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

গতকাল চেন্নাইয়ে ক্রিজে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেন ভারতের দুই অলরাউন্ডার। তবে অশ্বিন বা জাদেজা বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১১৩ রানে শেষ হয় অশ্বিনের ইনিংস। জাদেজা আউট হন ৮৬ রানে। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৭৬ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন শাকিব আল হাসান। ২৭ রান করেন মেহদি হাসান মির্জা। ২২ রান করেন লিটন দাস। ২০ রান করেন অধিনায়ক শান্ত। ভারতের হয়ে ৪ উইকেট যশপ্রীত বুমরাহ-এর। দুটি করে উইকেট আকাশদীপ, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ সিরাজের। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পায় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারতীয় দল। আর শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ১০ রানে আউট হন যশস্বী জসওয়াল। ৫ রানে আউট রোহিত শর্মা। এদিনও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ব্যর্থ বিরাট কোহলিও । ১৭ রান করেন তিনি। ভারতের হয়ে ক্রিজে আছেন শুভমন গিল এবং ঋষভ পন্থ। ১২ রানে অপরাজিত পন্থ। ৩৩ রানে অপরাজিত গিল। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট তাস্কিন আহমেদ , রানা এবং মেহদির। দিনের শেষে ৩০৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমেই নজির বুমরাহ-এর, কি রেকর্ড গড়লেন তিনি ?

 


Related articles

হাতে স্টিয়ারিং, কানে হনুমান চালিশা! ফেরারি ছুটিয়েও ‘মাটির মানুষ’ হার্দিক

অন্য কোনও গানে নয়, বরং ভক্তির সুরে মজেছেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কোটি টাকার লাল ফেরারিতে বসলে...

স্বেচ্ছামৃত্যু প্রক্রিয়া সম্পন্ন: হরিশ রানার শেষ অধ্যায়ে ভারতে নতুন অধ্যায়ের সূচনা

একটি অধ্যায়ের শেষে সবসময়ই একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। উত্তরপ্রদেশের হরিশ রানার মৃত্যুতে একদিকে যেমন তাঁর দীর্ঘ রোগ...

অনলাইনে খাবার অর্ডারে বাড়তি খরচ, জোম্যাটোর পর ফি বাড়াল সুইগি 

অনলাইনে খাবার অর্ডার করা এখন আর শুধু রেস্তোরাঁর দামের উপর নির্ভর করছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক...

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...