Wednesday, June 24, 2026

কেন তলব? ED দফতর থেকে বেরিয়ে জানালেন ডাক্তার সুদীপ্ত 

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। তদন্তে নেমে হাসপাতালের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিককে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার শ্রীরামপুরের বিধায়ক তথা চিকিৎসক সুদীপ্ত রায়কে (Dr Sudipta Roy) ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়। গত মঙ্গলবারই তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালানো হয়েছিল। বৃহস্পতিবার প্রায় সাত ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও (CGO) থেকে বেরিয়ে ‘তলব’ প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল বিধায়ক।

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED officials) আধিকারিকেরা চিকিৎসকের তিনটে ফোন বাজেয়াপ্ত করেছিলেন। বৃহস্পতিবার সেগুলি ওপেন করে ডেটা কালেক্ট করতে অনেকটা সময় লেগেছে বলে জানিয়েছেন সুদীপ্ত রায়। পাশাপাশি তদন্তের সহযোগিতা করেছেন বলেও দাবি বিধায়কের। সূত্রের খবর অনুযায়ী, সুদীপ্তর কল লিস্টে যাদের নাম ছিল, তদন্তের স্বার্থে তাঁদেরও নাকি ডেকে পাঠানো হয়। এই বিষয়ে চিকিৎসক বলেন, প্রয়োজনে সকলের সঙ্গেই কথা বলতে পারেন তদন্তকারী অফিসাররা। এতে কোন সমস্যা নেই।


Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...