Wednesday, June 3, 2026

৬৩২ দিন পর টেস্টে ম্যাচে ফিরেই শতরান পন্থের, কুর্নিশ বিরাটের

Date:

Share post:

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। এই সিরিজে ভারতীয় দলে সুযোগ পান ঋষভ পন্থ। আর দলে ফিরেই দুরন্ত কামব্যাক ভারতীয় উইকেটরক্ষকের। দ্বিতীয় ইনিংসে করলেন শতরান। ১০৯ রান করেন তিনি। আর সেই সুবাদে টেস্টে ষষ্ঠ শতরান করলেন পন্থ। ২০২২ এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ভারতীয় উইকেটরক্ষক। শতরান আরেক তরুণ ক্রিকেটার শুভমন গিলের। এই দুই ক্রিকেটারের সুবাদে দ্বিতীয় ইনিংসে ২৮৭ রান করে ডিক্লেয়র দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের জয়ের জন্য দরকার ৪৫৯ রান।

এভাবেও ফিরে আসা যায়। সেটাই এদিন প্রমান করলেন ঋষভ পন্থ। ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর ৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করেন পন্থ। আর প্রত্যাবর্তন করেই শতরান করলেন তিনি। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও চাপের মুখে ভালো ইনিংস খেলেছিলেন পন্থ। করেছিলেন ৩৯ রান। শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি পন্থ। সেই আক্ষেপ তিনি পূরণ করলেন দ্বিতীয় ইনিংসে। পন্থ যখন ব্যাট করতে নামেন তখন তিন উইকেট খুইয়ে চাপে ছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে গিলের সঙ্গে জুটি বেঁধে শুধু যে ভারতের রান সংখ্যাই বাড়াননি, নিজেদের শতরানের ইনিংস গড়েন পন্থ-গিল দুজনে। ১০৯ রানের ইনিংস খেলেন পন্থ। এর আগে টি-২০ বিশ্বকাপে ভালো খেলেছেন পন্থ। অপরদিকে গিল করেন ১১৯ রান ।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন- আজ আইএসএল-এর দ্বিতীয় ম্যাচে নামছে মহামেডান, প্রতিপক্ষ গোয়া

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...