Friday, June 26, 2026

কোপার ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন মেসি, বিস্ফোরক স্বীকারোক্তি সেই রেফারির

Date:

Share post:

কোপা আমেরিকা কাপ ফাইনালে পৌঁছাতে নাকি রেফারির সাহায্য নিয়েছিলেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। হ্যাঁ ঠিকই শুনছেন। এদিন এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন খোদ সেই রেফারিই। তিনি স্বীকার করে নেন, জার্সির লোভে কোপা সেমিফাইনালের মতো ম্যাচে মেসিকে হলুদ কার্ড দেখাননি তিনি। যদিও এই ঘটনা ২০০৭ সালের। ২০০৭ সালের কোপা আমেরিকা সেমিফাইনালের। সেই ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে খেলেছিল নীল-সাদার দল। ম্যাচটিতে ৩-০ গোলে জিতেছিল আর্জেন্তিনা।

সেই ম্যাচ নিয়ে সম্প্রতি রেফারি কার্লোস চান্দিয়া এক সাক্ষাৎকারে জানান, ওই ম্যাচে মেসিকে ইচ্ছা করে হলুদ কার্ড দেখাননি । হলুদ কার্ড না দেওয়ার বিনিময়ে মেসির থেকে জার্সি উপহার পেয়েছিলেন তিনি। এই নিয়ে রেফারি চান্দিয়া বলেন, “ ম্যাচের এক পর্যায়ে হুট করে বল উপরের দিকে তুলে হাত দিয়ে স্পর্শ করে ফেললেন মেসি। সেসময় মেক্সিকোর জন্য অবশ্য গোল করার মতো সুযোগ ছিল না। তাই আমি তাকে বললাম, এটা একটা হলুদ কার্ডের সমান অপরাধ। তবে সেটা আমি দেব না। বিনিময়ে তোমাকে তোমার জার্সি দিতে হবে। আমি তাকে হলুদ কার্ড আর দেখালাম না। তখন ম্যাচের আড়াই মিনিটের মতো বাকি ছিল। স্কোরলাইন ছিল ৩-০। ওই সময় মেসিকে হলুদ কার্ড দেখালে কোপা ফাইনালে খেলার সুযোগ পেত না লিও। ”

চান্দিয়া জানিয়েছেন, মাঠে হলুদ কার্ড না দেখানোর পুরস্কার স্বরূপ মেসির থেকে জার্সি উপহার পেয়েছি। মেসি মাঠেই জার্সি দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি মাঠে না নিয়ে ড্রেসিং রুমে গিয়ে নেই। তবে সেবার আর্জেন্তিনা ফাইনালে উঠলেও কোপা জয় হয়নি তাদের ।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...