Friday, June 19, 2026

রাত দখলের নামে যানজট তৈরি! আহ্বায়কদের নোটিশ কলকাতা পুলিশের

Date:

Share post:

প্রতিবাদ, দাবি জানাতে রাতের শহরের রাস্তা দখলই এখন শহর কলকাতার ট্রেন্ড (trend)। পথে নামতে সোশ্যাল মিডিয়ায় একটা ডাকই যথেষ্ট। ১৪ অগাস্টের পর এটাকেই দস্তুর মতো যেমন শহরবাসীর একাংশ মেনে নিয়েছেন, তেমনই আরেকাংশের মানুষ এই মিছিলের জেরে শহরের যে কোনও জায়গায় ব্যাপক যানজটের মুখে পড়েছেন গত একমাসের বেশি সময় ধরে। কলকাতা পুলিশের (Kolkata police) দাবি, অনেক ক্ষেত্রেই বিনা অনুমতি বা নামমাত্র ই-মেল করে রাস্তায় নেমে পড়েছেন প্রতিবাদীরা। এরকমই একটি দলের পাঁচ আহ্বায়কের নামে নোটিশ জারি করা হল কলকাতা পুলিশের তরফে। যদিও হাজিরা দেওয়ার আগে আইনি সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন ওই মহিলা আহ্বায়করা।

বেহালার (Behala) শখের বাজারে ৫ সেপ্টেম্বর রাতে রাত দখলের ডাক দেয় মহিলাদের একটি দল। অন্যতম উদ্যোক্তা মেঘনা বড়ুয়াকে নোটিশ পাঠায় ঠাকুরপুকুর থানা (Thakurpukur police station)। ওই এলাকায় সামনেই রয়েছে স্টেট জেনারেল হাসপাতাল। সেই রাস্তা আটকে কীভাবে রাত দখলের (Reclaim the night) মিছিল, তার জবাব জানতে চেয়ে এক সপ্তাহের মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও আয়োজকদের তরফে দাবি করা হয়েছে, তাঁরা রাস্তা আটকে কর্মসূচি গ্রহণ করেননি। পুলিশের রেলিংয়ের সীমারেখার মধ্যেই তাঁদের কর্মসূচি হয়েছিল। পুলিশের তলবের জবাব দেওয়ার আগে তাঁরা আইনি পরামর্শ নেবেন বলেও দাবি করেছেন।

Related articles

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...

রাজ্যপালের ভাষণ মানলে গ্রেফতার হোন ঋতব্রত, বিধানসভায় বিস্ফোরক কুণাল

রাজ্যপালের অভিভাষণকে হাতিয়ার করেই বিধানসভার অন্দরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর প্রশ্ন,...

ঘুরপথে বেসরকারীকরণ? ‘বন্ধু’ আদানির পকেট ভরাতে স্মার্ট মিটার নিয়ে দ্বিচারিতা বিজেপির

সাধারণ মানুষের পকেটে টান মেরে খাস শিল্পপতি-বন্ধু গৌতম আদানির ব্যবসার পরিধি বাড়াতেই কি রাজ্যে তোড়জোড় করে স্মার্ট মিটার...