Friday, April 3, 2026

বিচারের দাবিতে পথে থাকল নাগরিক সমাজ, মশাল ঘুরল ৪২ কিলোমিটার

Date:

Share post:

আর জি করের ঘটনায় নজিরবিহীন জনসমাগম ও প্রতিবাদ দেখেছে গোটা রাজ্য। ধর্ষণ খুনের বিচার চেয়ে লক্ষ লক্ষ মহিলা-পুরুষ-শিশু রাত দখল করেছেন একাধিক রাতে। কিন্তু যতদিন না বিচার পাওয়া যাচ্ছে, ততদিন নাগরিক সমাজও (Nagarik Samaj) যে এই ঘটনা ভুলে যেতে পারবেন না, তার আবার প্রমাণ মিলল শুক্রবারের মশাল মিছিলে। দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতার ৪২ কিলোমিটার পথ হাঁটল প্রতিবাদের, বিচারের দাবির মশাল।

নাগরিক সমাজের নাম দিয়ে গত ৪২ দিনে যতবার পথে নামার ডাক দেওয়া হয়েছে বিচারের দাবিতে, কোথাও মানুষের স্বতঃস্ফূর্ততায় ভাটা পড়েনি। শুক্রবারই স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান তুলে নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা (junior doctors)। শনিবার থেকে আংশিকভাবে কাজেও যোগ দেবেন তাঁরা। কিন্তু তাঁদের কাজে ফেরার সঙ্গে যে সাধারণ নাগরিকদের বিচারের দাবি ঠাণ্ডা ঘরে চলে যাবে না, সিবিআই (CBI)-এর থেকে সঠিক অপরাধীর গ্রেফতারির দাবি থামবে না শুক্রবার তারই প্রমাণ পাওয়া গেল।

হাইল্যান্ড পার্ক (Highland Park) থেকে মশাল নিয়ে অপরাধী গ্রেফতার ও উপযু্ক্ত শাস্তির দাবি জানানো শুরু হয়। শহরের এস এস কে এম, এন আর এস থেকে মেডিক্যাল কলেজ ছোঁয় বিশিষ্টজন থেকে সাধারণ নাগরিকদের মিছিল। এর মধ্যে অনেকেই টানা ৪২ কিমি পথ হাঁটেন। দেখা যায় ১৪ অগাস্ট রাত দখলের ডাক দেওয়া রিমঝিম সিংহ ও তাঁর অনুগামীদের। টলিউডের যে অভিনেতা অভিনেত্রীরা এই ৪২ দিনে বিভিন্ন সময়ে পথে নেমেছেন তাঁদেরও এদিন পথে নামতে দেখা যায়। তবে সেলিব্রিটির ভিড়ের থেকেও শ্যামবাজার (Shyambajar) পর্যন্ত মিছিলে সাধারণ মানুষের উপস্থিতিই বেশি করে চোখে পড়ে শুক্রবার।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...