Tuesday, June 23, 2026

আর জি কর কাণ্ডে CGO-তে হাজিরা বিরূপাক্ষ বিশ্বাসের

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে এবার বর্ধমান মেডিক্যাল কলেজের প্রাক্তন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের (Birupaksha Biswas) ডাক পড়ল সিজিও-তে। ক্রাইম সিনে সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ঘনিষ্ঠ বিরূপাক্ষর উপস্থিতি ঘিরে বিতর্ক তৈরি হয়। এছাড়াও তাঁর বিরুদ্ধে কলেজে ‘দাদাগিরি’র অভিযোগও রয়েছে। এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে সিবিআই (CBI ) তলব করেছে বলে মনে করা হচ্ছে। এদিন সকাল সকাল কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজিরা দিয়েছেন বিরূপাক্ষ।

বর্ধমান মেডিক্যাল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের একটি অডিও সম্প্রতি ভাইরাল হয় যেখানে জুনিয়ার ডাক্তারকে কার্যক্রম হুমকি দিতে শোনা গেছে তাঁকে। আর জি কর আবহের মাঝেই হাসপাতালে দাদাগিরি চালানোর জন্য তাঁর বিরুদ্ধে বউবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই তাঁকে সাসপেন্ড করেছে।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...