Saturday, April 4, 2026

জগন্নাথ দর্শনে সাময়িক ‘বাধা’, পুরীর মন্দির কর্তৃপক্ষ জানালো সময়

Date:

Share post:

পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath temple) সাময়িকভাবে জগন্নাথ দর্শনে বাধা পাবে ভক্তদের। ফের রত্ন ভাণ্ডারের সমীক্ষা করবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)। এই কারণে আজ শনিবার থেকে টানা ৩ দিন দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত মন্দিরে ভক্তদের প্রবেশে নিয়ন্ত্রণ করা হবে।

মন্দির কর্তৃপক্ষ এএসআইয়ের (ASI) ডিরেক্টর জেনারেলকে রত্ন ভাণ্ডারের প্রযুক্তিগত সমীক্ষার (technical survey) কাজ সেপ্টেম্বরের ২৪ তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানায়। তিনদিন আগে চিঠি দিয়ে তা জানানো হয়েছিল। কার্তিক মাসের আগে রীতি মেনে জগন্নাথদেবের পূজার্চনা হয় এবং দশেরা উপলক্ষ্যে কিছু উপাচার হয়ে থাকে। সেই কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে সমীক্ষা শেষ করার অনুরোধ করা হয়েছিল এএসআইয়ের কাছে।

ইতিমধ্যেই ১৮ সেপ্টেম্বর এএসআইয়ের ১৭ সদস্য প্রাথমিক পর্যায়ের সমীক্ষা চালিয়েছে। ফলে ইতিমধ্যেই রত্নভাণ্ডারের ভিতর ও বাইরের রত্ন সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র। সেগুলি অস্থায়ী স্ট্রংরুমে সুরক্ষিত রাখা রয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...