Friday, April 3, 2026

পিছিয়ে যেতে পারে আর জি কর মামলার শুনানি, সোমবার সিদ্ধান্ত

Date:

Share post:

আর জি কর নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ফের পিছিয়ে যেতে পারে সর্বোচ্চ আদালতে। রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে মামলা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। সোমবার এই নিয়ে সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট।

আগামী শুক্রবার ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি কর মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। শুক্রবার রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই প্রসঙ্গে মেনশনিং করেন রাজ্যের স্ট্যান্ডিং কাউন্সেল আস্থা শর্মা৷ কিছু সমস্যার কারণে ২৭ সেপ্টেম্বরের শুনানি কয়েক দিন পিছিয়ে দিলে ভালো হয়, আর্জি জানান তিনি৷ প্রধান বিচারপতি নির্দেশ দেন মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে জানিয়ে সোমবার আবার তাঁর নেতৃত্বাধীন বেঞ্চে এই আর্জির মেনশনিং করতে হবে রাজ্য সরকারকে৷ এর পরেই আরজি কর মামলার শুনানি কয়েকদিন পিছিয়ে দেওয়ার বিষয় নিয়ে তাঁরা নিজেদের সিদ্ধান্ত জানাবেন বলে জানান প্রধান বিচারপতি।

শেষ শুনানিতে রাজ্য সরকারের তরফে হলফনামা দিয়ে রাজ্যের সব সরকারি হাসপাতালের কর্মরত চিকিত্‍সকদের নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত ব্যবস্থা গ্রহণের বিস্তারিত বিবরণ পেশ করা হয়েছিল৷ অন্যদিকে, সিবিআই পেশ করেছিল তাদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট৷ আগামী শুনানির দিনও সিবিআইকে জমা দিতে হবে আপডেটেড স্ট্যাটাস রিপোর্ট৷ রাজ্য সরকারও শীর্ষ আদালতকে জানাবে তাদের অগ্রগতির কথা৷

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...