Saturday, April 4, 2026

কন্যাশ্রী-রূপশ্রীতে জীবনে উন্নতি: প্রশংসায় UNICEF-এর

Date:

Share post:

বাংলার মানুষের জন্য একের পর এক সামাজিক প্রকল্প এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ আর জীবনের মানোন্নয়নে যে পরিকল্পনা তিনি নিয়েছেন তা যে বাস্তবেই মানুষের সামাজিক জীবনে উন্নতি এনেছে, তার স্বীকৃতি মিলল এবার ইউনিসেফের (UNICEF) থেকে। রাজ্যের সমীক্ষার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনজুর হোসেন (Monjur Hossain) দাবি করলেন রাজ্যের মহিলাদের জন্য প্রকল্পে বাস্তবেই সামাজিক মর্যাদা এনে দিয়েছে।

স্কুল স্তরে মেয়েদের শিক্ষা যাতে বন্ধ না হয়ে যায়, সেই উদ্দেশ্যে ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছিলেন কন্যাশ্রী প্রকল্প (Kanyashree)। রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী ৮৭ লক্ষের বেশি ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। অন্যদিকে কন্যার বিবাহে বাধার সমস্যা কাটাতে চালু হয়েছিল রূপশ্রী প্রকল্প (Rupashree)। বিয়ের সময় বর্তমানে ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান পায় পরিবারগুলি। রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে গোটা দেশে আলোচনা জারি রয়েছে। কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল পরিচালিত রাজ্যগুলি তো বটেই, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বারবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণ করতে দেখা গিয়েছে। এবার কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের গুরুত্ব তুলে ধরলেন ইউনিসেফের আধিকারিক।ইউনিসেফ ওয়েস্ট বেঙ্গলের (UNICEF West Bengal) ফিল্ড অফিসার বিভাগের প্রধান মনজুর হোসেন দাবি করেন কন্যাশ্রী (Kanyashree) প্রকল্প ও রূপশ্রী (Rupashree) প্রকল্প সামাজিক জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই রাজ্যে। ‘ইমপ্যাক্ট ইস্ট ২০২৪’ (Impact East 2024) কনক্লেভে প্রকাশ্যে তিনি বাংলার ছাত্রী থেকে যুবতীদের জন্য আনা প্রকল্পের প্রশংসা করেন। সেই সঙ্গে বাংলায় যেভাবে পোলিও (Polio) নির্মুল করতে পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও অনুসরণীয় বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে ভারতের পূর্বের রাজ্যগুলিতে মানুষের দক্ষতা বাড়ানোর মাধ্যমে মানুষের অর্থনৈতিক মানোন্নয়নের উপর তিনি জোর দেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...