Saturday, March 14, 2026

কুণালের কথায়-সুরে পুজোর গানে নতুন চমক AI ভিডিও

Date:

Share post:

পুজো মানেই বাঙালির খাওয়া-দাওয়া, আড্ডা আর পুজোর গান। একসময় পুজোয় অ্যালবাম রিলিজ হওয়া ছিল একটা রিচুয়াল (ritual)। তবে এখনও মাঝে মাঝে সেই রীতি বজায় থাকতে দেখা যায়। যেমন রবিবার নন্দন তিন-এ প্রকাশিত হল ‘তুমি জাগবে বলে’ এই পুজোর অ্যালবাম (music album)। এখানে রয়েছে তিনটি গান। আর এই তিনটে গানের পরতে পরতে চমক। প্রথম চমক অ্যালবামটির গানগুলি লিখেছেন রাজ্যসভায় তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। দুটি গানের সুরও দিয়েছেন তিনি। আর একটি গানের সুর দিয়েছেন সাংবাদিক-গায়ক গৌতম ব্রহ্ম। আরও একটি চমক রয়েছে। সেটি হল তিনটি গানের মধ্যে দুটি গান চিত্রায়িত হয়েছে AI-এর মাধ্যমে। এই প্রথম কোনও বাংলা ভিডিও অ্যালবাম (video album) হল AI দিয়ে। আর এই অ্যালবামের গান গেয়েছেন সাংবাদিক তথা সংগীতশিল্পী অভিজিৎ ঘোষ। সব মিলিয়ে চমকে ভরা ভিডিও অ্যালবাম প্রকাশ হল এদিন।

প্রথম গান ‘facebook’ গেয়েছেন রূপঙ্কর-শিউলি। পরের গান ‘বেলা বোস’ গেয়েছেন অভিজিৎ-শিউলি। ‘তুমি জাগবে বলে’ গেয়েছেন তপমিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen), ব্রাত্য বসু (Bratya Basu), বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee), বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য, ‘কসমিক হরমোনি’র কর্ণধার সুমন চট্টোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, কুণাল এত ব্যস্ততার মধ্যেও কখন ও ভার্চুয়ালে (virtual), কখনও ফেসবুকে (Facebook), কখনও ইউটিউবে (Youtube) আছে, কখন ‘জগোবাংলা’র অফিস থেকে সাংবাদিকতা বৈঠক করছে। কখন মেদিনীপুরে গিয়ে বন্যা দেখছে। কখনও মিডিয়ায়। সেই সঙ্গে উপন্যাস লেখা, গল্প লেখা, তিনটে কাগজ সামলানো। প্রতিদিনের মতো এরকম একটা নামকরা কাগজের দায়িত্ব পালন করা- ভাবা যায় না। এরপরেই রসিক ব্রাত্য বলেন, কুণাল যে এরকম প্রেমের গান লিখতে পারে সেটা আগে জানা ছিল না। অ্যালবামে মধ্যবয়সী প্রেম থেকে পরকীয়ার আভাস- সব নিয়েই রসিকতা করেন ব্রাত্য। বলেন, পুরুষ সমাজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। পুজোয় প্রেম হোক, আরও প্রেম হোক শরৎকাল এসে গেছে কাশফুল ফুটছে। এবং আমরা যাঁরা মধ্যবয়সী মানুষ তাঁদের প্রতিনিধি হয়ে কুণাল ঘোষ আমার বন্ধু যে কাজটা করলেন তার জন্য ধন্যবাদ।

ইন্দ্রনীল সেন (Indranil Sen) বলেন, আমি প্রথমেই বলি যে এই গানগুলির পিছনে যাঁরা রয়েছেন, টেকনিশিয়ানস, সাউন্ড রেকর্ডি সবাইকে অভিনন্দন। গৌতম-অভিজিৎ দুজনেই খুব ট্যালেন্টেড, আমি অভিজিতের গানের ফ্যান। সংগীতশিল্পী ইন্দ্রনীলের কথায়, প্রেম শব্দটার সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব নিবিড় বন্ধুত্ব হয়েছে। তাই প্রেম শব্দটি আমাকে এখানে এনেছে এবং বিশেষ করে কুণালকে আমরা দেখেছি। যে সর্বভারতীয় একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে তার বক্তব্য আমরা শুনি খবরে কাগজের সাংবাদিক হিসেবে তার লেখা আমরা পড়ি। কিন্তু কুণালের প্রেম সম্পর্কে এই ধারণা দেখে অবাক হলাম। ইন্দ্রনীলের কথায়, আমার পুজোটা আজকে সুন্দর ভাবে এখান থেকে শুরু হল। একইসঙ্গে সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের আর্জি সামনের বছর পুজোর অ্যালবাম রিলিজ হলে কুণাল যেন তাঁকে গান গাওয়ার সুযোগ দেন।

 

একই কথা শোনা গেল বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকার মুখে। তিনি বলেন, আগামী বছর ভিডিও অ্যালবামের তিনি যেন থাকতে পারেন এটা তাঁর আর্জি।

সাংবাদিক সুমন ভট্টাচার্য বলেন, কুণালদাকে দেখলে আমি অবাক হয়ে যাই, কীভাবে এত ব্যস্ততার মধ্যেও আবার গান লেখার, সুর করার সময় পান!

সুমন চট্টোপাধ্যায় বলেন, এত সুন্দর কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে খুবই ভালো লাগছে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...