Friday, April 3, 2026

রবিতে বিরূপাক্ষ-অভীকের সিবিআই জিজ্ঞাসাবাদ, সিজিওতে হাজির টালা থানার SI 

Date:

Share post:

শনিবারের পর রবিবার ফের সিবিআই-এর (CBI) মুখোমুখি বিরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas) এবং অভীক দে(Avik Dey)। আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তে এদিন সকাল থেকেই বিরূপাক্ষকে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। অভীক এখনও উপস্থিত হননি। সূত্রের খবর সিজিও কমপ্লেক্সে (CGO complex) হাজিরা দিয়েছেন টালা থানার এসআইও (SI of Tala Police Station)। পাশাপাশি চিকিৎসক সৌরভ পালকেও (Saurav Paul) জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর দিন বিরূপাক্ষ,অভীক এবং সৌরভ কোথায় ছিলেন তা নিয়ে শনিবার দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর উত্তর সন্তোষজনক না হওয়ায় তাঁদের আজ আবার ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। প্রমাণ লোপাটের অভিযোগে টালা অপসারিত ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। এবার এসআই চিন্ময় বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে দেহ উদ্ধারের পরবর্তী ঘটনা প্রবাহে তাঁর ভূমিকা নিয়ে নিশ্চিত হতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা।


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...