Monday, March 16, 2026

জোড়া ঘূর্ণাবর্তের শক্তি বৃদ্ধি! নিম্নচাপের প্রহর গুনছে বাংলা

Date:

Share post:

হাতে মাত্র ২৪ ঘণ্টারও কম সময় বাকি। সাগরে চোখ রাঙাচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত (Duel Cyclonic Formation)। দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে (South Bengal weather)। উষ্ণতা আর্দ্রতার যুগলবন্দিতে আশ্বিনে হাঁসফাঁস বঙ্গবাসী ইতিমধ্যেই প্রাকৃতিক দুর্যোগ আর দুর্ভোগের সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। হাওয়া অফিস (Weather Department) বলছে, বঙ্গোপসাগর থেকে থাইল্যান্ড উপকূল পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম শিয়ার জোনে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যা আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার আমূল পরিবর্তন ঘটাবে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব শুরুর আগেই নিম্নচাপের ভ্রুকুটিতে বাড়ছে উদ্বেগ। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি। আইএমডি (IMD) বলছে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়, অপরটি থাইল্যান্ড উপকূলে। এই নিম্নচাপ পুরোপুরি ভাবে শক্তি বৃদ্ধি করবে সোমবার নাগাদ, এক্ষেত্রে আগামী তিন দিন অর্থাৎ বুধবার পর্যন্ত বাংলায় বৃষ্টি বাড়বে। দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে। আজ বিকেল থেকেই কলকাতা সব জেলায় আবহাওয়া পরিবর্তন শুরু হবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায় বানভাসি দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সতর্কতা জারি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে একদিকে সোমবারের মধ্যে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে অন্যদিকে দিঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা এর সঙ্গে জুড়বে। ফলে রবি ও সোমবার দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। উপকূলবর্তী এলাকায় বাড়বে ঝোড়ো হাওয়ার দাপট।


spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...