Sunday, June 21, 2026

টেস্ট ক্রিকেটে ফিরে এসেই শতরান, নিজের প্রত্যাবর্তন নিয়ে কী বললেন পন্থ?

Date:

Share post:

৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন ঋষভ পন্থ। আর টেস্টে ফিরেই দুরন্ত কামব্যাক পন্থের। বাংলাদেশের বিরুদ্ধে করেছেন শতরান। ১০৯ রান করেন তিনি।আর শতরান করে উচ্ছ্বসিত পন্থ। বললেন, এই শতরানের গুরুত্ব অনেক।

ম্যাচ শেষে পন্থ বলেন,” এই শতরানের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। আমি চেন্নাইয়ে খেলতে ভালবাসি। দুর্ঘটনার পরে আমি তিনটে ফরম্যাটেই খেলতে চেয়েছিলাম। এটা আমার প্রথম টেস্ট। তাই একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। আমি প্রতিটা ম্যাচে রান করতে চাই। সেটা হচ্ছিল না। শেষ পর্যন্ত টেস্টে ফিরেছি। এটা আমার সবচেয়ে প্রিয় জায়গা।” এখানেই না থেমে পন্থ আরও বলেন,” আমার ব্যাট করতে ভাল লাগছিল। দিনের শেষে মাঠে থাকাটাই আমার কাছে আসল। আমি নিজের মতো করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। ৩ উইকেট পড়ে যাওয়ার পরে জুটি বাঁধার চেষ্টা করেছি। আমি আর শুভমন গিল সেটা করতে পেরেছি।”

ভয়াভয় গাড়ি দুর্ঘটনার পর , বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে প্রত্যাবর্তন হয় পন্থের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রান করে আউট হয়ে যান পন্থ। কিন্তু দ্বিতীয় ইনিংসে দুরন্ত কামব্যাক করেন ভারতীয় উইকেটরক্ষক।

আরও পড়ুন- বাংলাদেশকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি ভারতের

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...