Monday, April 6, 2026

গণহত্যার ঘটনায় ৪ দশক পর ১৩ জনের যাবজ্জীবনের নির্দেশ সিউড়ি আদালতের

Date:

Share post:

কোটা গ্রামের গণহত্যার রায় ঘোষণা করল বীরভূমের (Birbhum) অতিরিক্ত জেলা দায়রা আদালত। বাম আমলে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের অপরাধীদের সোমবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। প্রায় ৪ দশকের বেশি সময় ধরে চলা ওই মামলার দোষীদের মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আর যাঁরা বেঁচে আছেন তাঁদের বেশিরভাগই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। ঠিকমতো হাঁটতে চলতে পারেন না। সোমবার দোষী সাব্যস্ত ১৩ জনকে ধরে ধরে ভ্যানে তোলে পুলিশ (Birbhum)।১৯৮১ সাল। মাড়গ্রাম থেকে ছয় ভাই ও তিনজন প্রতিবেশী ময়ূরেশ্বর থানার কোটা গ্রামে আসেন বোন ফরিদা বিবির বাড়িতে। বোনের ছেলে অর্থাৎ ভাগ্নে সুস্থ হওয়ার জন্য সেখানে সুফি গানের আসর বসে। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীদের একাংশ। ওই ৯ যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। সেই সময় ভয় পেয়ে বাড়ির রান্নাঘরে ঢুকে যায় তাঁরা। সেখানে তাঁদেরকে প্রাণে মেরে ফেলতে বাইরে থেকে দরজা বন্ধ করে ওই রান্নাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপর মৃত্যু নিশ্চিত না হওয়ায় রান্নাঘর থেকে অভিযুক্তরা বাইরে বের করে ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে কুপিয়ে মেরে ফেলে তাঁদের। পুলিশ ঘটনায় ১৯৮৬ সালে মৃতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে ৭২ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। তার মধ্যে ৩৬ জনের মৃত্যু হয়েছে। শেষে ১৩ জনকে দোষী সাব্যস্ত করা হয়।সোমবার অভিযুক্ত ১৩ জনকে যাবজ্জীবন কারাবাসের নির্দেশ দেয় বীরভূমের (Birbhum) আদালত। এদিন সরকারি পক্ষের আইনজীবী বলেন, “অভিযুক্তদের মধ্যে পঞ্চাশ শতাংশই মারা গিয়েছেন। তাঁদের মৃত্যুর রিপোর্ট আদালতে জমা পড়তে পড়তে পরের তারিখে হয়তো আবার কোনও অভিযুক্তের মৃত্যু হয়েছে। এই কারণেই মামলা শেষ হতে এত দেরি হল।”









Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...