Friday, April 3, 2026

হরিদেবপুরে হস্টেলের ৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, ধৃত ৩

Date:

Share post:

আরজি কর-কাণ্ডের রেশ এখনও মেলায় নি। এই আবহে হস্টেলের ৫ নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল মহিলা ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে। কলকাতার হরিদেবপুরের(haridebpur) আবাসিক স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু ওই ওয়ার্ডেনই নন, এক প্রাইভেট ইংরেজি শিক্ষক এবং আরও একজনের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন ছাত্রীরা। অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ(police)।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ওয়ার্ডেনের স্বামী সুপ্রিয় সিং মাঝে মধ্যেই হস্টেলে আসতেন। কিন্তু বিষয়টি কর্তৃপক্ষ জানেন না। কয়েকজন নাবালিকা ছাত্রীকে অগাস্ট মাসে যৌন হেনস্থা(sexual harrasment)করা হয় বলে অভিযোগ উঠেছিল। ছাত্রীরা ওই ঘটনার পর থেকে ভয়ে ভয়ে থাকত। অভিযোগ, ছাত্রীদের হুমকি দিয়ে কারও কাছে মুখ না খুলতে বলা হয়েছিল।

জানা গিয়েছে, প্রতি রবিবার ওই ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন তাদের পরিবারের সদস্যরা। অভিভাবকরা ওই ছাত্রীদের আচরণ বদলে যাওয়া দেখে সন্দেহ প্রকাশ করেন। এরপরই যৌন হেনস্থার বিষয়টি অভিভাবকদের(gurdian )মারফত প্রকাশ্যে আসে। এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় আরও দুই ব্যক্তির নাম উঠে আসে। তারা হল বিশ্বনাথ শীল এবং শোভন মণ্ডল।
এরপরই অভিভাবকরা হস্টেলের ফাদারের কাছে বিষয়টি জানান। ফাদার রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুপ্রিয় সিং, শোভন মণ্ডল এবং বিশ্বনাথ শীলকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।









Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...