Wednesday, June 24, 2026

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত অনুরা দিস্সনায়েকে, শুভেচ্ছা নরেন্দ্র মোদির

Date:

Share post:

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন অনুরা দিস্সনায়েকে (Anura Kumara Dissanayake)। সংখ্যাগরিষ্ঠতার মাত্রা সরাসরি পার করতে না পারলেও সর্বোচ্চ ভোটের ভিত্তিতে তিনি রাষ্ট্রপতি ঘোষিত হন। তাঁর নির্বাচনের পরই ভারতের পক্ষ থেকে হাই কমিশনার (High Commissioner) সন্তোষ ঝা তাঁর সঙ্গে দেখা করে অভিনন্দন জানান। দিস্সনায়েকেকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

রবিবার শ্রীলঙ্কার (Srilanka) নির্বাচনের কমিশনের নির্দেশে দ্বিতীয়বার গণনায় জয়ী ঘোষিত হন অনুরা। তাঁর প্রাপ্ত ভোট শতাংশ ৪২.৩। দুর্নীতির ইস্যুতে নির্বাচনী প্রচার চালানো অনুরাকেই বেছে নেন সিংহলীরা। জয়ের পরে তিনি গোটা দেশে ঐক্যের বার্তা দেন। তাঁর কথায়, এই জয় দীর্ঘ বছরের সিংহলী, তামিল, মুসলিম এবং শ্রীলঙ্কায় বসবাসকারী সব সম্প্রদায়ের লড়াইয়ের ফসল। সেই সব সম্প্রদায় একজোট হওয়ার কারণেই এই জয় সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা নির্বাচনে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেন। তাঁর প্রাপ্ত ভোট ৪০ শতাংশ। তবে শ্রীলঙ্কার তামিলদের সর্বোচ্চ ভোট তিনিই পেয়েছেন। অন্যদিকে তিন নম্বর স্থানে বিদায়ী রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে (Ranil Wikramasinghe) থাকলেও তাঁর প্রাপ্ত ভোট শতাংশ খুব কম।

রাষ্ট্রপতি ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) শুভেচ্ছা জানান অনুরাকে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “ভারতের নেবারহুড ফার্স্ট (Neighbourhood First) নীতি ও ভিশন সাগর (Vision SAGAR) নীতিতে বিশেষ স্থান জুড়ে রয়েছে শ্রীলঙ্কা। আমাদের বহুমুখী সহযোগিতাকে আরও মজবুত করার জন্য আমি নিবিড়ভাবে অপেক্ষা করছি যাতে আমাদের দেশের মানুষের ও গোটা এলাকার উন্নতিতে ভূমিকা নেবে।” সম্প্রতি চিনের সঙ্গে ভারতের দ্বন্দ্বের প্রেক্ষিতে শ্রীলঙ্কায় নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার দিনই নরেন্দ্র মোদির এই বার্তা কার্যত চিনকে সতর্কবার্তা বলে রাজনৈতিক মহলের ধারণা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...