Friday, April 3, 2026

চাইল্ড পর্নোগ্রাফি-তে ‘না’ সুপ্রিম কোর্টের, দেখা বা ডাউনলোডে শাস্তি!

Date:

Share post:

গোটা দেশে শিশুদের প্রতি অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। এবার পাশবিক মানসিকতা বদলাতে পদক্ষেপ নেওয়া শুরু করল সর্বোচ্চ আদালত। শিশু পর্নোগ্রাফি (child pornography) দেখা বা ডাউনলোড (download) করা পকসো আইনের (POCSO) আওতায় শাস্তিযোগ্য অপরাধ, রায় দিল সর্বোচ্চ আদালত। শিশুদের উপর যৌন নির্যাতন আটকাতে সোমবার মাদ্রাজ হাই কোর্টের রায় খারিজ করে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)।

কয়েকদিন আগে ২৮ বছর বয়সি এক ব্যক্তির বিরুদ্ধে ফোনে চাইল্ড পর্নোগ্রাফি ডাউনলোড করে দেখার অভিযোগ উঠেছিল। সেই মামলায় মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court) জানায়, শুধুমাত্র শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করে রাখা-দেখা পকসো এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইনের আওতায় অপরাধ বলে গণ্য করা হবে না। সোমবার সেই মামলাতেই ফের ফৌজদারি কার্যক্রম জারি করেছে দেশের সর্বোচ্চ আদালত। মামলাটি পুনরায় দায়রা আদালতে পাঠানো হয়েছে।

এদিন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের (CJI D Y Chandrachud) নেতৃত্বাধীন বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানায়, মাদ্রাজ হাই কোর্টের রায় ‘গুরুতর ত্রুটিযুক্ত’। জানানো হয়েছে, ‘বর্তমানে পর্নোগ্রাফি দেখার মতো ভয়ংকর সমস্যা নিয়ে লড়ছে শিশুরা। আমাদের সমাজকে পরিণত হতে হবে যাতে শাস্তির বদলে শিক্ষা দেওয়া যায়।’ সমাজে বিকৃত মানসিকতার সংস্কারে জোর দিয়েছে শীর্ষ আদালত।

এই মামলায় কেন্দ্রকে দেশের আইনে সংশোধনের সুপারিশ করেছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে পর্যবেক্ষণে জানিয়েছে, ‘চাইল্ড পর্নোগ্রাফি’ শব্দটিকে পরিবর্তন ‘চাইল্ড সেক্সুয়ালি অ্যাবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টিভ মেটিরিয়াল’ (Child sexually abusive and exploitive material) হিসেবে গণ্য করে সংশোধনী আনা হয়।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...