Saturday, June 20, 2026

বঙ্গোপসাগরে নিম্নচাপ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে!

Date:

Share post:

সোমবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। আজ, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বেশি থাকবে। সোমবার থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা।

দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের আশে-পাশে থাকবে। মূলত পরিষ্কার আকাশ। রোদ-ঝলমলে পরিবেশ। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে।

সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।কলকাতায় পরিষ্কার আকাশ। বেলার দিকে আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা স্বাভাবিকের উপরে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বেশি। রবিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। সেই সম্ভাবনা সোমবার থেকে একটু বেশি।









Related articles

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...