Saturday, June 20, 2026

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচের নামছে মোহনবাগান, প্রতিপক্ষ নর্থইস্ট

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। আইএসএলের শুরুতেই হোঁচট খেয়েছে মোহনবাগান। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে দু’গোলে এগিয়ে গিয়েও জয় হাতছাড়া হয়েছে দিমিত্রি পেত্রাতোসদের। এই পরিস্থিতিতে সোমবার দ্বিতীয় ম্যাচে জোসে মোলিনার দলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড।

এই যুবভারতীতেই ডুরান্ড কাপের ফাইনালে নর্থইস্টের কাছে হেরে খেতাব হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। সেদিনও বিরতির আগেই দু’গোলে এগিয়ে গিয়ে, দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করেছিলেন দিমিত্রিরা। এরপর টাইব্রেকারে ম্যাচ জিতে নিয়েছিল উত্তর-পূর্বের দল। সেই অর্থে দেখতে গেলে সোমবারের ম্যাচটা বাগানের কাছে বদলার মঞ্চ।

রবিবার সাংবাদিক বৈঠকে মোলিনা অবশ্য বদলার প্রসঙ্গ এড়িয়ে গেলেন। তবে তাঁর পাখির চোখ যে তিন পয়েন্ট, সেটা গোপন করেননি মোহনবাগান কোচ। মোলিনার বক্তব্য, ‘‘আমাদের আরও ভাল খেলতে হবে। এই ম্যাচটা জিততে চাই। তার জন্য প্রতিদিন আমরা কঠোর পরিশ্রম করছি।’’ মরশুমের শুরু থেকেই সবুজ-মেরুনের রক্ষণ নিয়ে প্রশ্ন উঠছে। মোলিনাও বলে দিলেন,‘‘আমিও খুশি নই। ভুল-ত্রুটি শুধরে নেওয়ার জন্য ফুটবলাররা খাটছে। রক্ষণ আঁটসাঁট করে গোলের জন্য ঝাঁপাব। আশা করি, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারব।’’

সবকিছু ঠিক থাকলে, সোমবারই সবুজ-মেরুন জার্সিতে প্রথমবার মাঠে নামতে চলেছেন অস্ট্রেলীয় বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। তিনি খেললে, বাগানের আক্রমণের তীক্ষ্ণতা যে আরও বাড়বে, সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে অস্বস্তিতে রাখছে স্প্যানিশ ডিফেন্ডার আলবার্তো রডরিগেজের ফিটনেস। যা পরিস্থিতি, তাতে নর্থইস্ট ম্যাচেও রডরিগেজকে পাওয়া যাবে না।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...