Monday, April 6, 2026

চলন্ত ট্রেনে এবার সাপ কাণ্ড, প্রশ্নের মুখে রেলের রক্ষণাবেক্ষণ

Date:

Share post:

চলন্ত ট্রেনে এবার সাপ কাণ্ড। জব্বলপুর-মুম্বই গরীব রথ এক্সপ্রেস(garib rath  express) চলন্ত ট্রেনে দেখা মিলল সাপের। 12817 জব্বলপুর-মুম্বই ট্রেনটির এসি কামরায় আপার সাইডের বার্থ থেকে বেরিয়ে আসা সাপটি। তা দেখে আতঙ্কে যাত্রীরা ছুটোছুটি করতে থাকেন। তাদের কিছুক্ষণ পরে পাশের কামরায় সরিয়ে দেওয়া হয়। আর ওই কোচটি সিল করে দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় এখন চলন্ত ট্রেনে সাপ বের হওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। (যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ)। প্রশ্নের মুখে রেলের(Indian railway )রক্ষণাবেক্ষণ।

জানা গিয়েছে, কাসারা স্টেশনে(kasara station) ট্রেনটি ঢোকার পরেই জি৩ কোচে ওই সাপটিকে দেখা যায়।সাপটিকে পাওয়ার পরেই সেই বার্থে থাকা যাত্রী এলার্ম বাজান। সঙ্গে সঙ্গে রেলের কর্মীরা এসে ব্যবস্থা নেন। সাপটিকে দেখার পরেই স্বাভাবিক ভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা কামরায়।









Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...