Friday, April 3, 2026

সুপ্রিম কোর্টে গরু পাচার মামলা: জামিন এনামুল হকের

Date:

Share post:

অনুব্রত মণ্ডলের পরে এনামুল হক (Enamul Haque)। সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ইডির মামলায় বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ এনামুলের জামিন মঞ্জুর করেন এনামুলের। এর আগে ২০২২ সালে সুপ্রিম কোর্টেই গরু পাচার সংক্রান্ত সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন এনামুল। তবে ইডির মামলায় দীর্ঘদিন হাজতবাস হয়ে যাওয়ায় এনামুলের জামিন সোমবার মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।

শুক্রবার গরু পাচারের ইডির মামলায় জামিন পেয়েছিলেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর সোমবারই সর্বোচ্চ আদালতে জামিন পেলেন ব্যবসায়ী এনামুল হক। এর আগে ২০২২ সালে সুপ্রিম কোর্টেই সিবিআইয়ের (CBI) মামলায় জামিন পেয়েছিলেন এনামুল। তবে ইডির মামলায় জামিন না পাওয়ায় জেলমুক্তি হয়নি। ইডি চার্জশিটও (chargesheet) পেশ করে এনামুলের নামে। কিন্তু তদন্তে অগ্রগতির মাধ্যমে এখনও এনামুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার জেল থেকে বেরোবেন এনামুল।

২০২০ সালের নভেম্বর মাসে গরু পাচার মামলায় সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন এনামুল হক। এই মামলার মূল অভিযুক্ত এনামুল দাবি করে তদন্ত চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি এই মামলা গ্রহণ করলে এনামুল ইডির হাতেও গ্রেফতার হন। রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডিও (CID) গ্রেফতারি পরোয়ানা জারি করে এনামুলের নামে। সেই সঙ্গে তার সহযোগী হিসাবে আরও তিনজনের নামে ওয়ারেন্ট বের করে সিআইডি। তবে সুপ্রিম কোর্টে ইডির তদন্ত প্রশ্ন ওঠে দীর্ঘদিন ধরে এনামুলের জেলবন্দি থাকা নিয়ে। সেই প্রেক্ষিতেই জামিন অনস্বীকার্য ও জেল ব্যতিক্রম – এই পর্যবেক্ষণেই জামিন মঞ্জুর হল এনামুলের।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...