Friday, April 3, 2026

পশুর চর্বির পর গুটখা! বির্তক উড়িয়ে তিরুপতিতে বিক্রি ১৪ লাখ লাড্ডু

Date:

Share post:

বির্তক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। লাড্ডু বিতর্কে নাজেহাল তিরুপতির (Tirupati) বেঙ্কটেশ্বর মন্দির কর্তৃপক্ষ। পশুর চর্বি মেশানোর বিতর্কের রেশ কাটার আগেই প্রসাদী লাড্ডুতে (Laddu) এবার মিলল ‘গুটখা’। অন্ধ্রপ্রদেশের এক প্রৌঢ়া ভক্তের অভিযোগ।দন্থু পদ্মাবতী নামে অন্ধ্রপ্রদেশের খাম্মাম জেলার ওই মহিলা ভক্ত জানান, ১৯ সেপ্টেম্বর বেঙ্কটেশ্বর দর্শনে গিয়েছিলেন তিনি। সেদিন অন্য ভক্তদের মতো প্রসাদী লাড্ডু সংগ্রহ করে বাড়ি নিয়ে যান। এরপর বিস্ফোরক অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া পোস্টে পদ্মাবতী বলেন, “প্রসাদ বিলি করতে গিয়ে চমকে উঠেছিলাম। দেখলাম কাগজে মোড়া গুটখা রয়েছে প্রসাদী লাড্ডুতে। এই প্রসাদ তো পবিত্র হওয়া উচিত। এই ঘটনায় আমি মর্মাহত।“ যদিও মন্দির কর্তৃপক্ষের তরফে এই অভিযোগ নস্যাৎ করে গুটখার প্যাকেট পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে।অন্যদিকে বড়সড় দাবি মন্দির কর্তৃপক্ষের। যেখানে মন্দির কর্তৃপক্ষ দাবি করেছে, বিতর্কের মধ্যেও ৪ দিনে বিক্রি হয়েছে প্রায়  ১৪ লাখেরও বেশি লাড্ডু। প্রসাদী লাড্ডু (Laddu) নিয়ে বিতর্ক যতই হোক, প্রসাদের জনপ্রিয়তা যে এতটুকু কমেনি মন্দির কর্তৃপক্ষের দাবিতে সেটা স্পষ্ট।









Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...