Monday, June 15, 2026

নিভৃতেই থাকতে চান অনুব্রত, ফিরিয়ে দিলেন বিধায়ক মন্ত্রীদের

Date:

Share post:

দু বছর পরে বাড়ি ফিরবেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ‘কেষ্টদা’র অভ্যর্থনায় যেন কোনও ত্রুটি না থাকে, দুদিন ধরেই বোলপুর (Bolpur) জুড়ে চলেছে তার তোড়জোড়। মঙ্গলবার সকাল থেকে নিচুপটির বাড়ির সামনের ভিড় আর উন্মাদনার ছবি সকাল থেকে গোটা দেশে ছড়িয়ে পড়েছে। তবে যাঁর জন্য এত আয়োজন, সেই অনুব্রত বাড়ি ঢুকতেই ফেললেন চোখের জল। এত আনন্দ, এত উন্মাদনার মাঝে খুঁজলেন খানিকটা নিভৃত সময়।

আবির খেলা, মিষ্টির বিলির সঙ্গে নিচুপটিতে অনুব্রতর বাড়ির সামনে জমায়েত হয়েছিল বিরাট সংখ্যায় তৃণমূল কর্মী সমর্থক। এসেছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha), সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরি (Bikash Roy Choudhury)। কিন্তু তাঁদের ভিতরে ডাকলেন না অনুব্রত। দেখতে পেয়ে হাত নেড়ে ফিরে যেতে ইঙ্গিত করলেন। এক সময় যে চন্দ্রনাথ সিনহার লাল স্কুটারের পিছনে বসে রাজনীতির ময়দান মাতিয়েছিলেন ‘কেষ্টদা’, সেই ‘চাঁদু’র সঙ্গেও দেখা করলেন না এদিন। স্বভাবতই বোঝা যাচ্ছে ঘরে ফিরে খানিকটা একা সময় বের করে নিতে চাইছেন তিনি।

ইতিমধ্যেই বোলপুরে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগের বোলপুরে আসার পথে অনুব্রতকে দলের নেত্রীর সঙ্গে দেখা করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন শরীর সায় দিলে দেখা হতে পারে। দুবছর বাড়ি ফিরে কবে পুরোনো কেষ্টর দেখা পাবে বীরভূম তা প্রথমদিনের বডি ল্যাঙ্গুয়েজে (body language) খানিকটা প্রশ্নের মধ্যেই থাকল। আপাতত অনুব্রত স্পষ্ট করে দিলেন তিনি বিশ্রাম চান।

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...