Sunday, April 5, 2026

রাহুল দ্রাবিড়-গম্ভীরকে কি নামে ডাকেন অশ্বিন? জানালেন নিজেই

Date:

Share post:

সদ্য বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাট এবং বলে দাপট দেখিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সুবাদে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সেরা হয়েছেন তিনি। আর এরপরই দলের অন্দরের এক রহস্য ফাঁস করলেন অশ্বিন। দলের বর্তমান গৌতম গম্ভীর এবং প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়কে কি নামে ডাকেন, সেই রহস্য ফাঁস করলেন অশ্বিন। এদিন নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানান , তিনি গম্ভীরকে ডাকেন র‍্যাঞ্চো নামে। আর দ্রাবিড়কে ডাকেন, পারফেক্ট ম্যান বলে। এছাড়াও জানান, দুজনেরই কাজের পদ্ধতি আলাদা।

নিজের ইউটিব চ্যানেলে অশ্বিন বলেন,” গম্ভীর খুবই চিন্তামুক্ত থাকে। আমি ওকে রিল্যাক্সড র‍্যাঞ্চো নামে ডাকতে চাই। কোনও চাপই নেই গম্ভীরের মাথায়। সকালে দলের হার্ডল হয়। সেই সময়েও গম্ভীরের ভাব এমন থাকে যেন, ‘তুমি কি আসছ? পারলে এসো।” এরপরই অশ্বিন বলেন, “রাহুল ভাইয়ের সময় আলাদা ছিল। ও পারফেক্ট ম্যান। আমরা মাঠে আসা মানে সব কিছু ঠিক জায়গায় থাকবে। একটা বোতলও এ দিক-ও দিক হলে চলবে না। প্রতিটা জিনিস ঠিক সময় ঠিক জায়গায় চাই রাহুল ভাইয়ের। ও খুবই কঠিন মানসিকতার ছিল। গম্ভীর সে সব কিছু চায় না। ও চাপমুক্ত থাকে। গম্ভীর সকলের হৃদয়ে জায়গা করে নেবে। আমার মনে হয় গম্ভীরকে দলের ছেলেরা খুবই পছন্দ করবে।”

আরও পড়ুন- আইএসএলে প্রথম জয় পেয়ে কী বললেন বাগান কোচ মোলিনা ?


Related articles

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...