Tuesday, March 31, 2026

গুলিতে মৃত বদলাপুর যৌন নিগ্রহে অভিযুক্ত! ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন বিরোধীদের

Date:

Share post:

পুলিশের গুলিতে মৃত্যু বদলাপুরে (Badlapur) শিশুদের যৌন নিগ্রহে অভিযুক্ত অক্ষয় শিণ্ডের। এনডিএ জোট সঙ্গীর রাজ্যে বিচার অধরাই থেকে গেল দুই খুদে স্কুল পড়ুয়ার। কীভাবে পুলিশের গাড়ির ভিতর পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটাতে পারে অভিযুক্ত, প্রশ্ন তুলেছে বিরোধীরা। সেই সঙ্গে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য এনকাউন্টারের (encounter) ঘটনা সামনে আনা হয়েছে বলেও দাবি বিরোধীদের।

পুরো ফিল্মি কায়দায় পুলিশের বন্দুক ছিনিয়ে পুলিশের উপরই গুলি চালানোর অভিযোগ ওঠে অভিযুক্ত অক্ষয় শিণ্ডের বিরুদ্ধে। পাল্টা আত্মরক্ষায় অক্ষয়ের মাথাতেই গুলি চালায় পুলিশ, দাবি মহারাষ্ট্র পুলিশের ( Maharashtra police)। এখানেই বিরোধীদের প্রশ্ন হাতকড়া পরা অবস্থায় কীভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে পারে অভিযুক্ত। পুরো সিনেমার মতো ঘটনায় আহতও হয়েছেন এক পুলিশ কর্মী।

অগাস্টের মাঝামাঝি স্কুলের ভিতর দুই শিশুর যৌন নিগ্রহের (sexual assault) ঘটনায় উত্তাল হয়েছিল মহারাষ্ট্রের বদলাপুর। রেল অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন সাধারণ মানুষ। এই ঘটনায় মূল অভিযুক্ত অক্ষয় শিণ্ডেকে গ্রেফতার করা হলেও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরব হন সাধারণ মানুষ থেকে বিরোধীরা। এনসিপি (শারদ গোষ্ঠী)র (NCP) (SP) নেতাদের দাবি, প্রথমে হঠাৎ সিসিটিভি (CCTV) ফুটেজ হারিয়ে যাওয়া ও পরে এনকাউন্টারে (encounter) অক্ষয়ের মৃত্যু নির্যাতিতাদের বিচার দিতে শিণ্ডে সরকারের অনিচ্ছাই প্রকাশ করে।

সম্প্রতি অভিযুক্তর স্ত্রী তার বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের অভিযোগ জানালে মহারাষ্ট্র ক্রাইম ব্রাঞ্চ নিজেদের হেফাজতে নিচ্ছিল অক্ষয়কে সোমবার। বিকালে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। অক্ষয়কে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...